তেলের উৎপাদন বাড়াতে সৌদি আরবের প্রতি ট্রাম্পের আহ্বান

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১১:৪৮আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৩:৫১

তেলের উৎপাদন বাড়াতে সৌদি বাদশাহ সালমানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে ট্রাম্প জানান, তিনি সৌদি বাদশাহকে প্রতিদিন আরও ২০ লাখ ব্যারেল তেল উৎপাদনের আহ্বান জানিয়েছেন।

তেলের উৎপাদন বাড়াতে সৌদি আরবের প্রতি ট্রাম্পের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান ও ভেনেজুয়েলায় অস্থিতিশীল পরিবেশের কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। তিনি জানান, তেলের দাম বেশি বলে সৌদি বাদশাহ একমত হয়েছেন।

অন্যতম তেল উৎপাদনকারী দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর গত সপ্তাহ থেকে তেলের দাম বাড়তে শুরু করে। তেল উৎপাদনকারী তেলগুলোর সংগঠন ওপেক উৎপাদনবৃদ্ধির ঘোষণা দিলেও বাজারে অস্থিতিশীলতা থামছে না।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিশ্চিত করেছে বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। তবে বার্তা সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি। শুধু বলা হয়েছে, তেলের বাজারে স্থিতিশীলতা রক্ষায় আলোচনা হয়েছে। প্রতিদিন অতিরিক্ত বিশ লাখ ব্যারেল তেল উৎপাদনে ট্রাম্পের আহ্বানে সৌদি আরবের সম্মতির কথাও উল্লেখ করা হয়নি।

বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ সৌদি আরব প্রতিদিন ১ কোটি ব্যারেল তেল উৎপাদন করে। ধারণা করা হয় দেশটির আরও ১৫ থেকে ২০ লাখ ব্যারেল প্রতিদিন উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে ওয়ালস্ট্রিট জার্নালকে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের অনুরোধ রাখার মতো সক্ষমতা হয়ত সৌদি আরবের নেই।

এক সৌদি কর্মকর্তা বলেছেন, প্রতিদিন ১ কোটি ১০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদনে যেতে চায় না সৌদি আরব। কারণ এটা অনেক ব্যয়বহুল।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রয়োজনে তেলের উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি বাদশাহ। এতে বলা হয়েছে, বাদশাহ সালমান আশ্বস্ত করেছেন প্রতিদিনি অতিরিক্ত ২০ লাখ ব্যারেল তেল উৎপাদনের ক্ষমতা রয়েছে সৌদি আরবে। যদি বাজারের স্থিতিশীলতা ধরে প্রয়োজন হয় তাহলে এই সামর্থ্য ব্যবহার করা হবে।

/এএ/
সম্পর্কিত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ, এরপর বঙ্গভবনে যাবেন কে
আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ, এরপর বঙ্গভবনে যাবেন কে
হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার  
হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার  
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ তিন সোনাজয়ী উ.কোরিয়া
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ তিন সোনাজয়ী উ.কোরিয়া
‘আর্জেন্টিনা বাঁশ খাইছে’ গানে ক্ষিপ্ত শিক্ষক, তার দিয়ে পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে 
‘আর্জেন্টিনা বাঁশ খাইছে’ গানে ক্ষিপ্ত শিক্ষক, তার দিয়ে পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে 
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে