উত্তরাখন্ডে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪৪

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১৩:১৯আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৩:২১

ভারতের উত্তরাখন্ড রাজ্যের পাউরি গারওয়াল জেলায় একটি বাস খাদে পড়ে অন্তত ৪৪জন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও অন্তত তিনজন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

উত্তরাখন্ডে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪৪

এনডিটিভি জানায়, দুর্ঘটনার কারণ সম্পর্কে  এখনও কিছু জানা যায়নি। জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনীর (এনডিআরএফ) একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

রবিবার সকালে পাউরি গারওয়াল জেলার ননিদানা ব্লকের পিপালি-ভোয়ান হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৪৫ যাত্রীবাহি দুর্ঘটনা কবলিত মিনিবাসটি ভোয়ান থেকে রামনগরের দিকে যাচ্ছিল।

গারওয়াল জেলা কমিশনার দিলিপ জাওয়ালকার বলেছেন, আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ সিং রাওয়াত।

/জেজে/এএ/
সম্পর্কিত
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
দ্রুতগতির ট্রাক পিষে দিলো মোটরসাইকেল: টেনে হিচড়ে নিয়ে গেলো ২০০ মিটার, নিহত দুই
সর্বশেষ খবর
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি