যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বন্ধ: ইরান

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ১০:৪৮আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১০:৫১

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। শুক্রবার তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির প্রধানকে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান এখন সংবাদমাধ্যমের মধ্য দিয়ে কথা বলে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বন্ধ: ইরান

হাসমতউল্লাহ ফালাহাত পিশেহ নামের ওই কর্মকর্তা দুই দেশের মধ্যে যেকোনও সামরিক সংঘাতের আশঙ্কা করছেন না বলেও জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে কোনও যুদ্ধ পুরো অঞ্চল বা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। একারণে আমি দুই দেশের মধ্যে সংঘাতের শঙ্কা করছি না।

তেল বিক্রি বন্ধ ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকির বিষয়ে ইরানি কর্মকর্তা বলেন, পারমাণবিক চুক্তি থেকে এককভাবে বের হয়ে গিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। ফলে তাদের পরিণতি ভোগ করতে হবে।

এ বছরের মে মাসে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত ২ জুলাই জানান, তার দেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। গত নম্ভেম্বর থেকেই ইরানের তেল বিক্রিতে বাধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

বৈশ্বিক তেলের বাজারে অস্থিতিশীলতা তৈরির কোনও পরিকল্পনা ইরানের নেই জানিয়ে ফালাহাত পিশেহ বলেন, ইরানি প্রেসিডেন্টের ওই হুমকি ওয়াশিংটনের প্রতি সতর্কবার্তা, যা তারা সঠিকভাবে বুঝতে পেরেছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
সর্বশেষ খবর
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ের বিদায়, কোয়ার্টারে মরক্কোর অপেক্ষায় ফ্রান্স 
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ের বিদায়, কোয়ার্টারে মরক্কোর অপেক্ষায় ফ্রান্স 
অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে
অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২