‘গণতান্ত্রিক’ সিরিয়া গঠনে আসাদ সরকারের সঙ্গে কাজ করবে কুর্দিরা

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ১২:৩১আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১২:৩৭
image

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে একত্রিতভাবে কাজ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধাদের জোট। দামেস্কে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষে এ ব্যাপারে সম্মত হয় তারা। কুর্দি ও আরব যোদ্ধাদের জোট বলেছে, ‘গণতান্ত্রিক, বিকেন্দ্রীভূত সিরিয়া’ গঠনে তারা বাশার আল আসাদ সরকারের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবে। এ ব্যাপারে দামেস্কের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আলোচনা আরও দীর্ঘায়িত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

প্রাথমিক আলোচনায় সিরিয়ার সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে সম্মতি জানিয়েছে কুর্দিরা
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর রাজনৈতিক শাখা সিরিয়ান ডেমোক্র্যাটিক কাউন্সিল (এসডিসি)’র একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার রাজধানীতে পৌঁছায়। সেখানে এটি তাদের প্রথম আনুষ্ঠানিক সফর। সিরিয়ার সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েই তারা দামেস্কে যায়। এসডিসি জোটের কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের পুনঃনিয়ন্ত্রণ নেওয়া হবে বলে বাশার আল আসাদ হুমকি দেওয়ার পরই জোটটি এ বক্তব্য দিলো।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস ও অন্য সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলকে রক্ষা করতে ২০১৫ সালে গঠিত হয় এসডিএফ। মার্কিন অস্ত্র ব্যবহার করে তারা সিরিয়ার ২৫-৩০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়। জানুয়ারিতে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের কাছে আফরিন শহরের নিয়ন্ত্রণ হারায় এসডিএফ। ওয়াশিংটনের সহায়তায় মানবিজকে তুর্কি সেনাদের দখলমুক্ত রাখতে সমর্থ হয় এসডিএফ। তবে সিরিয়ায় সেনা মোতায়েন রাখা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সংশয়পূর্ণ বিবৃতির পর এসডিএফ সদস্যরা অনিশ্চয়তায় ভুগছে।

সিরিয়ার সরকারের সঙ্গে আলোচনায় রাজি হওয়ার কারণ নিয়ে এসডিসি’র সহ সভাপতি রিয়াদ দারার আল জাজিরার সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, সরকারের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নতুন একটি রাষ্ট্র ও নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে এসডিসি।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিচ্ছিন্নতাবাদীদের বন্ধু বানাচ্ছে ইসরায়েল
যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি