গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলা, ২ ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ১২:৩৭আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১২:৪১

গাজা উপত্যকায় শনিবার রাতভর ইসরায়েলি বিমানের চালানো হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজা এলাকার পূর্ব জাবালিয়ায় একটি কবরস্থানের কাছে জড়ো হওয়া মানুষদের ওপর এই বিমান হামলা চালানো হয়। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই দাবি সম্পর্কে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি বার্তা সংস্থা ওয়াইনেট নিউজ জানিয়েছে, হামলাস্থলে ২৪ বছরের দুই ফিলিস্তিনি যুবকের লাশ পাওয়া গেছে। গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলা

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বিদেশি সংবাদমাধ্যমের খবরের বিষয়ে আইডিএফ প্রতিক্রিয়া জানায় না।

২০১৪ সালের পর বিগত কয়েক সপ্তাহে ইসরায়েল ও গাজা উপত্যকার নিয়ন্ত্রক দল হামাসের মধ্যে উত্তেজনা বেড়েছে। শনিবার ফিলিস্তিনি সংবাদমাধ্যমে গাজার দক্ষিণাঞ্চলে একদল ফিলিস্তিনির ওপর ইসরায়েলি বিমানের হামলার খবর প্রকাশিত হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী ওই হামলার বিষয়ে কিছু জানে না বলে দাবি করে। এর আগে বৃহস্পতিবার তিন ইসরায়েলিকে ছুরিকাঘাতের পর এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। পরদিন শুক্রবার ফিলিস্তিনি বিক্ষোভে গুলি চালিয়ে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনি ভূমি থেকে ওড়ানো জ্বলন্ত বেলুন ও ঘুড়িতে পাঠানো আগুনে পুড়ে গেছে প্রায় সাত হাজার একর জমির ফসল। ফলে এই বেলুন ও ঘুড়ি ওড়ানোদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে তারা। তবে শনিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি নাগরিকেরাও তাদের কৃষি জমিতে আগুন ধরিয়ে দিচ্ছে।

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। কিন্তু এবারে দেড় শতাধিক মানুষ হত্যার ঘটনায় বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিচ্ছিন্নতাবাদীদের বন্ধু বানাচ্ছে ইসরায়েল
যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
আর্জেন্টিনাকে স্তব্ধ করে বড় অঘটন চায় কেপ ভার্দে
আর্জেন্টিনাকে স্তব্ধ করে বড় অঘটন চায় কেপ ভার্দে
জাতিসংঘ সদর দফতরের সামনে গায়ে আগুন দিয়ে ব্যক্তির মৃত্যু
জাতিসংঘ সদর দফতরের সামনে গায়ে আগুন দিয়ে ব্যক্তির মৃত্যু
ব্রাজিলের পর ফ্রান্সের প্রশংসা করলেন আর্জেন্টিনা কোচ
ব্রাজিলের পর ফ্রান্সের প্রশংসা করলেন আর্জেন্টিনা কোচ
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি