জেরুজালেমগামী ৭২ তুর্কি পর্যটককে বিমানবন্দরে আটকালো ইসরায়েল

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১১:০৩আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১১:০৫

জেরুজালেম ভ্রমণের জন্য ৭২ জন তুর্কি পর্যটককে ইসরায়েলের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। জাল ভিসার অভিযোগে রবিবার তাদেরকে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।

জেরুজালেমগামী ৭২ তুর্কি পর্যটককে বিমানবন্দরে আটকালো ইসরায়েল

তুরস্কভিত্তিক সিলা ট্যুর কোম্পানি জানায়, ইস্তানবুলে ইসরায়েলি কনস্যুলেট থেকে হিব্রু ভাষায় ভিসার চিঠি তারা পেয়েছেন। যা সব যাত্রীর ভিসা হিসেবে কাজ করে। কিন্তু রবিবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ৭২ জন তুর্কি নাগরিককে আটকে দেওয়া হয়েছে।

ট্যুর কোম্পানির প্রতিনিধি বিসকিওগলু নিশ্চিত করেছেন, ইসরায়েল প্রত্যেক পর্যটকের জন্য আলাদা ভিসা দেয় না। ১৫ জন যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে এবং বাকি ৩৩ জনকে বিমানের আসনের প্রাপ্যতার ভিত্তিতে ফেরত পাঠানো হবে।

ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের দাবি, এই ভিসা ভুয়া।

তুর্কি পর্যটকদের একজন সুমেইরা, যিনি মাস্টার্সে পড়াশোনার করছেন জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সঙ্গে পলাতক আসামির মতো আচরণ করছে। তাদের সফরের উদ্দেশ্য ছিল জেরুজালেমে আল-আকসা মসজিদে যাওয়া।

মে মাসে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা ও সহিংসতার ঘটনায় তুরস্ক ও ইসরায়েল পাল্টাপাল্টি রাষ্ট্রদূত বহিষ্কার করে। এরপর থেকেই উভয় দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ চলছে।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী