৭ বছরের শিশুর চিঠিতে বদলে যাচ্ছে নিউ জিল্যান্ডের বৈষম্যমূলক রোড সাইন

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১১:২৯আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১১:৩৯
image

নিউ জিল্যান্ডে ৭ বছরের এক কন্যাশিশুর পদক্ষেপে বদলে গেল রাস্তায় থাকা লিঙ্গ বৈষম্যমূলক রোড সাইন। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ওই শিশুর লেখা এক চিঠির প্রেরণায় ‘লাইনমেন’ নামের রোড সাইন পরিবর্তন করে ‘লাইন ক্রু’ লেখার সিদ্ধান্ত নিয়েছে।

৭ বছরের শিশুর চিঠিতে বদলে যাচ্ছে নিউ জিল্যান্ডের বৈষম্যমূলক রোড সাইন নিউ জিল্যান্ডে ‘লাইনমেন’ শব্দ দিয়ে তাদেরকে বোঝানো হয়, যারা রাস্তায় বিদ্যুতের সরবরাহ লাইনে কোনও সমস্যা হলে অথবা কোথাও বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রয়োজন হলে সেই কাজটি করে থাকেন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জিও ক্যারিউ নামের ৭ বছরের ওই শিশু ইস্টবর্ন শহরে নিজের দাদার বাড়িতে যাচ্ছিল। এমন সময় সে রাস্তায় ‘লাইনমেন’ শব্দের সাইনটি দেখতে পায়। শব্দটি তাকে ভাবিয়ে তোলে। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নিয়ে চিঠি লিখবে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির পরিবহন দফতরের মুখ্য কর্মকর্তা ফার্গুস গিমিকে চিঠি লেখে ক্যারিউ। ওই চিঠিতে  প্রশ্ন তোলে, ‘কেন ওই সাইনে ‘লাইনম্যান’ লেখা হয়েছে। বিদ্যুতের সরবরাহ লাইনে তো নারী-পুরুষ উভয়ই কাজ করে। আমি মনে করি, এই সাইন যথাযথ নয়, ভুল। আপনি কি একমত?’ চিঠিতে ক্যারিউ আরও লেখে, বড় হয়ে আমি বিদ্যুতের সরবরাহ লাইনে কাজ করতে চাই না। কারণ করার মতো আরও ভালো ভালো কাজ আছে আমার বিবেচনায়। তবে কোনও কোনও নারী তো লাইনউইমেন হতে চাইতে পারে। আপনি কি ‘লাইনমেন’ রোডসাইনটি বদলে ‘লাইনওয়ার্কার’ অথবা ওই জাতীয় কিছু একটা করে দিতে পারেন; যেটা যথাযথ হয়?’

ক্যারিউ-এর লেখা চিঠির উত্তর দিয়েছেন পরিবহন দফতরের শীর্ষ কর্মকর্তা গিমি। ক্যারিউকে পরামর্শের জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তার কথা অনুযায়ী রোডসাইনটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ডের পরিবহন দফতর। চিঠিতে গিমি লিখেছেন, ‘আমরা ক্যারিউ-এর পরামর্শটি ইতিবাচকভাবে গ্রহণ করেছি। মহত্তর চিন্তা যে কারও মস্তিষ্ক থেকেই আসতে পারে, এমনকী ৭ বছরের শিশুর কাছ থেকেও। ক্যারিউ-এর জন্য শুভকামনা’। চিঠিতে গিমি জানিয়েছেন, ক্যারিউ-এর পরামর্শ মতো সাইনটি পরিবর্তন করা হবে। তবে ‘লাইনওয়ার্কার’ শব্দটি অপেক্ষাকৃত বড় হওয়ায় ‘লাইনমেন’ এর পরিবর্তে এখন থেকে তারা ‘লাইনক্রু’ শব্দটি সাইন হিসেবে ব্যবহার করবে। তবে এই পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নে খানিকটা সময় লাগবে।

ক্যারিউ-এর মা তার মেয়ে ও শীর্ষ পরিবহন কর্মকর্তার চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে লিখেছেন, মেয়ের এমন ভূমিকায় তিনি গর্বিত।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী