মিনিস্টারস এনক্লাভই হচ্ছে ইমরান খানের আবাসিক কার্যালয়

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ১৩:১৮আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৩:২০

মন্ত্রিদের আবাসিক এলাকা ‘মিনিস্টার এনক্লাভে’র একটি বাড়িকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের আবাসিক কার্যালয় হিসেবে ঘোষণার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক ডন এ খবর জানিয়েছে। নির্বাচনের পর বিজয় ভাষণে ইমরান খান ঘোষণা দেন, তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবেন না। তার তার দল পরবর্তীতে ওই ভবনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এই পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।   

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খান

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনে ইমরান খানের বিজয়ের কিছুক্ষণ পরই রাজধানী পুলিশ ও জেলা প্রশাসন পিটিআই প্রধানের জন্য ভিভিআইপি প্রটোকল ও নিরাপত্তা দেওয়া শুরু করেছে। এছাড়া তার বাসভবন বানিগালায়ও নিরাপত্তা জোরদার করা হয়। এজন্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ওয়াকার আহমেদ চৌহানসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা ইমরান খানের বানিগালা বাসায় যান। তারা ওই বাসভবন ও পাহাড়সহ আশেপাশের এলাকা জরিপ করেন।

পুলিশ কর্মকর্তারা বলেন, সেখানে পরবর্তী প্রধানমন্ত্রীর কার্যক্রম চালানোর জন্য মানসম্মত নিরাপত্তা দেওয়ার সুযোগ নেই। তারপরও তারা সেখানকার নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পুলিশ কর্মকর্তা ছাড়াও ইমরান খানের বানিগালা বাসভবন ও সেখানে যাওয়ার সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আশেপাশের পাহাড়েও অশ্বারোহী সেনাদল মোতায়েন করা হয়েছে।

ইমরান খানের বানিগালা বাসভবন

ইসলামাবাদের প্রধান কমিশনার জুদাত আয়াজ, ইসলামাবাদ পুলিশের আইজি জান মোহাম্মদসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বানিগালা বাসভবনটি পরিদর্শন করেছেন। তারা ওই বাড়ির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও পিটিআই নেতা নাঈমুল হকের সঙ্গে নিরাপত্তা বিষয়ে কথা বলেছেন। সেখানে তারা পরবর্তী প্রধানমন্ত্রীর আবাসিক কার্যালয় কোথায় হবে তা নিয়েও আলোচনা করেছেন। কর্মকর্তারা তাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রটোকলের স্ট্যান্ডার্ট অপারেটিং প্রোসিডিউর-সোপ সম্পর্কে অবহিত করেন। জ্যেষ্ঠ কর্মকর্তারা ইমরান খানের সঙ্গে দেখা করেও নিরাপত্তা ও প্রটোকলের বিষয়ে জানান। বৈঠকের সময় জেলা প্রশাসন কর্মকর্তারা তাকে বলেন, তার বাসভবনে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া যাবে না। কারণ এলাকাটি উন্মুক্ত ও হুমিকির কারণে ঝুঁকিপূর্ণ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর

কর্মকর্তারা ডন’কে বলেন, প্রথম দিকে বানিগালাকেই ইমরান খানের আবাসিক কার্যালয় হিসেবে ঘোষণার কথা ভাবা হয়েছিল। তবে ইমরান খান বানিগালাকে তার আবাসিক কার্যালয় ঘোষণা করতে রাজি হননি। পরে তাকে মন্ত্রিদের আবাসিক এলাকার একটি বাড়িসহ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়। ইমরান খান সবচেয়ে নিম্নমানের বাড়ির ব্যবস্থা করতে বলেছিলেন। মিনিস্টারস এনক্লাভে সর্বনিম্নমানের বাসা হলো ফ্ল্যাট।  কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর প্রটোকলসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানকার একটি বাড়িকে প্রধানমন্ত্রীর আবাসিক কার্যালয় হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন।  পরে ইমরান খান তাতে রাজি হন।

তবে বিষয়গুলো নিয়ে মন্তব্য নেওয়ার জন্য প্রধান কমিশনার জুদাত আয়াজ ও আইজিপি জান মোহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

/আরএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বঙ্গোপসাগর থেকে কাশ্মীর: উত্তর ভারতে বর্ষার পূর্বাভাস
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট দিলেন চট্টগ্রামের মেয়র
২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট দিলেন চট্টগ্রামের মেয়র
চট্টগ্রামে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে কিশোরের ১০ বছরের আটকাদেশ
চট্টগ্রামে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে কিশোরের ১০ বছরের আটকাদেশ
ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশ
ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশ
নতুন বাজেটে কী পাবে সাধারণ মানুষ  
নতুন বাজেটে কী পাবে সাধারণ মানুষ  
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা