মৃত্যুদণ্ড বিলোপের পক্ষে সোচ্চার অবস্থান পোপ ফ্রান্সিসের

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৮, ১১:০৮আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১১:১৭
image

মৃত্যুদণ্ডকে সর্বার্থে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে পোপ ফ্রান্সিস অঙ্গীকার করেছেন,  বিশ্বব্যাপী এ দণ্ড বিলুপ্ত করার জন্য ক্যাথলিক চার্চ কাজ করে যাবে। ভ্যাটিকানকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার এ ঘোষণার মধ্য দিয়ে রোমান ক্যাথলিক চার্চের পুরনো অবস্থানের বিরুদ্ধে দাঁড়ান পোপ। ক্যাথলিক মতবাদে কোনও কোনও ক্ষেত্রে মৃত্যুদণ্ড যথাযথ শাস্তি হিসেবে বিবেচিত। উল্লেখ্য, আগেও পোপ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বলেছেন।
পোপ ফ্রান্সিস

ক্যাথলিক মতবাদে কোনও কোনও অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। কয়েকটি নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে এটি সমুচিত শাস্তি হিসাবে গণ্য। তবে বৃহস্পতিবার রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এখন বলছেন, কোনো ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিধান মেনে নেওয়া যায় না। এ দণ্ডকে “একটি মানুষের শুদ্ধতা এবং মর্যাদার ওপর আঘাত” আখ্যা দিয়ে পোপ বলেন, চার্চ এখন থেকে ‘দৃঢ় সংকল্প’ নিয়ে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে কাজ করে যাবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুদণ্ড নিয়ে ক্যাথলিক চার্চের পুরোনো মতবাদ পাল্টে দেওয়া এ বাণী বিশ্বব্যাপী বিশপদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে ভ্যাটিক্যান। পোপ প্রত্যেক মানবসত্ত্বার মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরই গুরুত্বারোপে করেছেন।

এর আগেও মৃত্যুদণ্ড বিলোপের পক্ষে কথা বলেছেন পোপ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতেও ভ্যাটিকানের সেইন্ট পিটারস স্কয়ারে এক ভাষণে পোপ বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড রহিত করার আহ্বান জানিয়েছিলেন। গত অক্টোবরে তিনি মন্তব্য করেছিলেন, মৃত্যুদণ্ড নিয়ে চার্চের নীতি ও ধর্মীয় শিক্ষা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলানো উচিত।

/বিএ/
সম্পর্কিত
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার, তীব্র গরমে পুড়ছে ইউরোপের সাড়ে ৯ কোটি মানুষ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
রোনালদো-মদ্রিচ দ্বৈরথে শুরু পর্তুগাল-ক্রোয়েশিয়ার মহারণ
রোনালদো-মদ্রিচ দ্বৈরথে শুরু পর্তুগাল-ক্রোয়েশিয়ার মহারণ
এইচএসসির প্রথম দিনে এক পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ
এইচএসসির প্রথম দিনে এক পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ