ব্রিটেনে মসজিদে বৃদ্ধকে ছুরিকাঘাত

লন্ডন প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ০০:৩৪আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ০১:২৩

জাকারিয়া মসজিদ

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে এক মসজিদে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক বৃদ্ধ। শুক্রবার জুম্মার নামাজের সময় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। পুলিশ রক্তাক্ত অবস্থায় ৮০ বছর বয়সী ওই মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ২০ বছর বয়সী এক যুবককে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আহত বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ম্যানচেস্টারের ক্লেয়ারডন রোডের জাকারিয়া মসজিদে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশের দাবি, এটি কোনও হেইট ক্রাইম নয়।

ম্যানচেস্টারের প্রধান পুলিশ কর্মকর্তা ফাজ জামান জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এখানে ঘৃণাজনিত কোনও অপরাধ হয়নি বলে তার বিশ্বাস। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এর আগে বুধবার হামলার শিকার হয় যুক্তরাজ্যের মুসলিমরা। বার্মিংহ্যামের দুই মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা যখন মাগরিবের নামাজ আদায় করছিলেন, সে সময় সেখানে গুলতি দিয়ে পাথর নিক্ষেপ করা হয়। এতে ভেঙে যায় জানালার কাঁচ। নিরাপত্তার জন্য মসজিদের সামনে মোতায়েন করা হয় পুলিশ।

এমএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে যুক্তরাজ্যসহ ৫ দেশের যৌথ পদক্ষেপ
চাগোস দ্বীপপুঞ্জ কেন কিনতে চায় যুক্তরাষ্ট্র
কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত
সর্বশেষ খবর
ক্ষুদ্র আমানতকারীদের জন্য বাজেটে স্বস্তির খবর
ক্ষুদ্র আমানতকারীদের জন্য বাজেটে স্বস্তির খবর
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
বিশ্বকাপ শুরুর আগে অবসরের গুঞ্জনে মুখ খুললেন সন 
বিশ্বকাপ শুরুর আগে অবসরের গুঞ্জনে মুখ খুললেন সন 
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা