সু চির পদত্যাগ করা উচিত ছিল: জাতিসংঘ মানবাধিকার কমিশন

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৮, ১০:৩৩আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৩:৫৯

রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হওয়ায় দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিদায়ী প্রধান রাদ আল হুসেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট নোবেলজয়ী এই নেত্রীর ভূমিকা ‘খুবই দুঃখজনক’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন তিনি।

অং সান সু চি গত বছরের ২৫ আগস্ট নিরাপত্তা চৌকিতে আরসার হামলাকে মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গাবিরোধী অভিযানের কারণ বলা হলেও বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছিলো, রাখাইন থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দিতে এবং তাদের ফেরার সব পথ বন্ধ করতে আরসার হামলার আগে থেকেই পরিকল্পিত সেনা-অভিযান শুরু হয়েছিল। জাতিগত নিধনে হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাড়ে ৭ লাখ মানুষ। জাতিসংঘের করা প্রতিবেদনেও সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। এছাড়া বেসামরিক সর্বোচ্চ নেতা অং সান সু চিরও সমালোচনা করে বলা হয়েছে রোহিঙ্গা নিধনযজ্ঞ ঠেকাতে নিজের নৈতিক অবস্থান ও রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন তিনি।

তবে মিয়ানমার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, তারা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনকে প্রবেশ করতে দেয়নি। তাদের কোনও অভিযোগের সঙ্গেও তারা একমত নন।

রাদ আল হুসেন বলেন, ‘সু চি কিছু করার মতো পদে ছিলেন। তিনি সাফাই না গেয়ে চুপ থাকতে পারতেন। অথবা সবচেয়ে ভালো হতো যদি তিনি পদত্যাগ করতেন।’

সু চির মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র হওয়ার প্রয়োজন ছিলো না মন্তব্য করে রাদ আল হুসেন বলেন, ‘তিনি বলতে পারতেন যে দেখুন আমি নমনীয় নেত্রী হতে পারতাম কিন্তু সেটা এই পরিস্থিতির মধ্যে নয়।’

বুধবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা দেয়, মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি’র নোবেল পদক কেড়ে নেওয়া হবে না। কমিটি জানায়, অং সান সু চি শান্তিতে নোবেল পেয়েছেন ১৯৯১ সাল পর্যন্ত গণতন্ত্র ও স্বাধীনতার জন্য তার লড়াইয়ের জন্য। এছাড়া নোবেল পদকের নিয়ম অনুযায়ী, এ পুরস্কার প্রত্যাহারের কোনও সুযোগ নেই।

/এমএইচ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সর্বশেষ খবর
র‍্যাঙ্কিং ও গবেষণা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোথায়? 
র‍্যাঙ্কিং ও গবেষণা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোথায়? 
কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ জনকে উদ্ধার
কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ জনকে উদ্ধার
চার দিন আগে সন্তান হারানো গাকপোর চোখ ভেজানো গোলেও ডাচদের বিদায়   
চার দিন আগে সন্তান হারানো গাকপোর চোখ ভেজানো গোলেও ডাচদের বিদায়  
জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি