ইদলিবে সর্বাত্মক অভিযান চালানোর পরিকল্পনা আসাদ বাহিনীর

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০১৮, ১২:৫২আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১২:৫৮

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিবে সর্বাত্মক সামরিক অভিযান চালানোর আভাস দিয়েছে সরকার ও তার মিত্র রাশিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করার জন্য ‘সর্বাত্মক’ অভিযান চালানো হবে। রাশিয়া সফররত মুয়াল্লেম বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন

ইদলিবে সর্বাত্মক অভিযান চালানোর পরিকল্পনা আসাদ বাহিনীর ইদলিবই সিরিয়ায় বিদ্রোহীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। বিগত কয়েক মাসে সামরিক হামলা জোরালো করার মধ্য দিয়ে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে আসাদ বিদ্রোহীদের সরিয়ে দেওয়া হলে তারা ইদলিব প্রদেশে জড়ো হয়েছে। ছয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এবার ইদলিবেও সিরিয়ার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

ইদলিবকে সন্ত্রাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে ল্যাবরভ বলেন, মস্কো ও আঙ্কারার মধ্যে পুরোপুরিভাবে রাজনৈতিক বোঝাপড়া রয়েছে যে সাধারণ সশস্ত্র বিদ্রোহীদের থেকে আল নুসরা ফ্রন্টের থেকে আলাদা করার সময়েই এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি রাখতে হবে।  আর এর সবকিছুই করার সময়ে বেসামরিক জনগোষ্ঠীর যেকোনও ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।

আর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সেনা অভিযান থেকে আন-নুসরা গোষ্ঠীকে রক্ষা করার লক্ষ্যে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স ইদলিব প্রদেশে হামলা চালাতে চায়। তিনি বলেন, আমাদের এখন সন্ত্রাসীদেরকে উৎখাত করতে হবে। বিশেষ করে যারা ইদলিবে আছে।

মুয়াল্লেম বলেন, ইদলিবে তারা যে করেই হোক অভিযান চালাবেন এবং বেসামরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবেন।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী