ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার পথে রঞ্জন গগৈ

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৩
image

ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান জ্যেষ্ঠ বিচারপতি রঞ্জন গগৈ-ই হতে যাচ্ছেন সেদেশের পরবর্তী প্রধান বিচারপতি। দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে কেন্দ্রের কাছে তার নাম সুপারিশ করেছেন বর্তমান মুখ্য বিচারপতি দীপক মিশ্র। সুপারিশ অনুমোদিত হলে আগামী ৩ অক্টোবর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি জানিয়েছে।

রঞ্জন গগৈ
ভারতীয় বিচার বিভাগের রীতি অনুযায়ী, অবসরের আগে প্রধান বিচারপতি পদে যিনি থাকেন তিনি তার উত্তরসূরীর নাম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করে দিয়ে যান। আগামী ২ অক্টোবর ভারতের বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র অবসর নেবেন। আর অবসরের আগে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে গগৈ এর নাম সুপারিশ করেছেন তিনি।

প্রথা মেনে কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ গত মাসে চিঠি লিখে প্রধান বিচারপতি দীপককে  নাম সুপারিশ করার আহ্বান জানান। সেই প্রেক্ষিতেই চিঠি দিয়ে নিজের সুপারিশের কথা জানিয়েছেন দীপক মিশ্র। এই সুপারিশ গৃহীত হলে আগামী ৩ অক্টোবর রঞ্জন গগৈকে প্রধান বিচারপতি পদে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২০১৯ সালের ১৭ নভেম্বর রঞ্জনের অবসর নেওয়ার কথা।

উল্লেখ্য, এ বছরের শুরুতে বিচারপতি মিশ্রর বিরুদ্ধে যে চারজন বিচারপতি বিদ্রোহ ঘোষণা করেছিলেন তার মধ্যে একজন ছিলেন রঞ্জন গগৈ। সুপ্রিম কোর্টের পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে আক্রমণ করেছিলেন তারা। সেই দলের বাকি তিনজন হলেন বিচারপতি জে চেলারামেশ্বর, এমবি লোকুর ও কুরিয়েন জোসেফ।

/এফইউ/
সম্পর্কিত
তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ
সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির
পুরো বাংলাকে পাকিস্তানে নেওয়ার চেষ্টা হয়েছিল: বাংলাদেশ প্রসঙ্গ টেনে যা বললেন মোদি
সর্বশেষ খবর
নেতার বাসায় গুলিবিদ্ধ ঘনিষ্ঠ সহযোগী, গুলি করলো কে?
নেতার বাসায় গুলিবিদ্ধ ঘনিষ্ঠ সহযোগী, গুলি করলো কে?
সাইবার সেফটি আইনের ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
সাইবার সেফটি আইনের ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
১১ মাসে এনবিআরের রাজস্ব আদায় ছাড়ালো ৩ লাখ ৬০ হাজার কোটি
১১ মাসে এনবিআরের রাজস্ব আদায় ছাড়ালো ৩ লাখ ৬০ হাজার কোটি
জামায়াত এমপির মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় নিয়ে নিলোফার মনির বক্তব্যে সংসদে উত্তাপ
জামায়াত এমপির মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় নিয়ে নিলোফার মনির বক্তব্যে সংসদে উত্তাপ
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস