জনগণের ভোটের সিদ্ধান্ত রক্ষার অঙ্গীকার মালদ্বীপ সেনাবাহিনীর

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯

মালদ্বীপের পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে এবং জনগণের মতামত রক্ষার জন্য কাজ করবে। নির্বাচনে হেরে যাওয়া ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন ফলাফলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন- এমন খবরের প্রেক্ষিতে পুলিশ ও সেনাবাহিনী এই প্রতিক্রিয়া জানালো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

জনগণের ভোটের সিদ্ধান্ত রক্ষার অঙ্গীকার মালদ্বীপ সেনাবাহিনীর

বুধবার মালদ্বীপ পুলিশের ভারপ্রাপ্ত প্রধান আব্দুল্লা নওয়াজ এক টুইটে বলেছেন, মালদ্বীপের প্রিয় জনগণ ২৩ সেপ্টেম্বর যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে পুলিশ শ্রদ্ধা জানাবে ও ঊর্ধ্বে তুলে ধরবে।

একই ধরনের বিবৃতি দিয়েছেন মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর তথ্য কর্মকর্তা ক্যাপ্টেন ইব্রাহিম আজিম।

প্রেসিডেন্ট ইয়ামিন নির্বাচনের ফল নিয়ে আইনি প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন বলে বিরোধীরা প্রকাশ্যে অভিযোগ তোলার পর নিরাপত্তাবাহিনী এই আশ্বাসের কথা জানালো।

বিরোধী জোটের মুখপাত্র আহমেদ মালুফ বলেন, ইয়ামিন নির্বাচনকে বাতিল করা চেষ্টা করছেন। তিনি সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে যেতে চাইছেন এবং ক্ষমতাসীন দল নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছে যাতে সরকারি ফল ঘোষণা বিলম্বিত করার জন্য বলা হয়েছে।

নির্বাচন কমিশন বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে জয়ী ঘোষণা করেছে কিন্তু সরকারি ফল ঘোষণার জন্য সাতদিন প্রয়োজন।

ইয়ামিনের ঘনিষ্ঠ এবং নির্বাচন কমিশনের প্রধান আহমেদও সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন ইয়ামিনের প্রগেসিভ পার্টি কিছু বিষয়ে উদ্বেগ জানিয়েছে এবং সরকারি ফলাফল ঘোষণার জন্য দেরি করতে আহ্বান জানিয়েছে। তিনি বলেন, কমিশনকে অভিযোগের বিষয়ে এখনও অবহিত করা হয়নি। আমরা বুঝতে পারছি অভিযোগগুলো জালিয়াতির হতে পারে।

মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র ইব্রাহিম শিহাব জানান, ইয়ামিন নির্বাচনের ফল মেনে নিয়েছেন। জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা অস্বীকার করেছেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
সর্বশেষ খবর
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের দিন কী ঘটেছিল
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের দিন কী ঘটেছিল
সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!
সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার