জেরুজালেম দর কষাকষির জিনিস নয়: মাহমুদ আব্বাস

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৫
image

জাতিসংঘের ৭৩-তম সাধারণ অধিবেশনের বিতর্ক পর্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জেরুজালেম প্রসঙ্গ দিয়ে বক্তব্যের শুরু করেন তিনি। বলেন, ‘জেরুজালেম বিক্রির জিনিস নয় এবং ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে দর কষাকষি চলবে না।’ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন আব্বাস। সেইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে পাস হওয়া প্রস্তাব কার্যকর করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘের সংবাদভিত্তিক ওয়েবসাইট ইউএন নিউজ থেকে এসব কথা জানা গেছে।

মাহমুদ আব্বাস
গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ারও ঘোষণা দেন তিনি। চলতি বছরের মে মাসে জেরুজালেমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়ন করে মার্কিন প্রশাসন। প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। এরপর জেরুজালেম বিষয়ে যেকোনও সিদ্ধান্ত অকার্যকর ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হলে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। বিপরীতে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ভোট দেয় মাত্র ৯টি দেশ। আর ভোটদান থেকে বিরত ছিল ৩৫ দেশ।

যুক্তরাষ্ট্রের ইসরায়লস্থ দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সাধারণ অধিবেশনে বক্তব্য দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জেরুজালেমকে দর কষাকষির বিষয়বস্তুতে পরিণত না করতে দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ‘জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে ফিলিস্তিনি সবসময় আন্তরিক বলে দাবি করেছেন আব্বাস। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শান্তিপুর্ণ সমাধানে পৌঁছাতে আরব শান্তি উদ্যোগসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন উদ্যোগের সঙ্গে আমরা সবসময় পূর্ণাঙ্গ ও ইতিবাচকভাবে শামিল হয়েছি।’  

আব্বাসের দাবি, ওয়াশিংটন ডি.সিতে পিএলও’র কার্যালয় বন্ধ করে দেওয়া, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সমাধান প্রস্তাবকেই লঙ্ঘন করেনি, দ্বি-রাষ্ট্র সমাধানকেও খর্ব করেছে। তার মতে, এসব সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করার যোগ্যতা হারিয়েছে মার্কিন প্রশাসন। 

/এফইউ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেচিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার হচ্ছে, কিন্তু রোগীদের কাছে পৌঁছাচ্ছে না কেন
পাখির সঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধাক্কা, জরুরি অবতরণ
এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!
সর্বশেষ খবর
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
চীন-ভারতের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি: কীভাবে লাভবান হবে বাংলাদেশ
চীন-ভারতের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি: কীভাবে লাভবান হবে বাংলাদেশ
কিশোরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
কিশোরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’