নেতানিয়াহুর ‘গোপন পারমাণবিক গুদাম’ সংক্রান্ত দাবি হাস্যকর: ইরান

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:১০
image

তেহরানের একটি গোপন পারমাণবিক গুদাম রয়েছে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন তা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, নেতানিয়াহুর কথায় বিশ্বে হাসির রোল পড়ে যাবে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

বাহরাম কাসেমি
বৃহস্পতিবার জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনের তৃতীয় দিনের বিতর্ক পর্বে বক্তব্য দেন বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় তিনি দাবি করেন, গোপন একটি পারমাণবিক কেন্দ্রে তৎপরতা চালাচ্ছে ইরান। প্রমাণ হিসেবে একটি স্যাটেলাইট চিত্র উপস্থাপন করেন নেতানিয়াহু। সেখানে একটি দেয়াল ও মেটালের গেট দেখা যাচ্ছে। নেতানিয়াহুর দাবি, এটি ইরানের সেই গোপন পারমাণবিক কেন্দ্রের বাইরের দিক। তিনি বলেন, ‘ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও উপকরণ সংরক্ষণের জন্য একে গোপন পারমাণবিক গুদাম হিসেবে ব্যবহার করা হয়।’

নেতানিয়াহুর এ বক্তব্যকে মিথ্যা ও হাস্যকর উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বলেন, ‘এ ধরনের মিথ্যা, অর্থহীন ও অনর্থক বক্তব্য শুনলে বিশ্বে শুধু হাসিরই রোল পড়ে যাবে।’

উল্লেখ্য, ২০১৫ সালের জুনে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে বিশ্বের ছয় শক্তিধর দেশ চুক্তি স্বাক্ষর করে। ভিয়েনায় নিরাপত্তা পরিষদের ৫ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তারা। গত মে মাসে পূর্বসূরী ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে তা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১৫ সাল থেকেই পারমাণবিক তৎপরতা পর্যবেক্ষণকারী সংগঠন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) দাবি করে আসছে, পারমাণবিক তৎপরতা সীমিত করতে সমন্বিত কর্ম পরিকল্পনা মেনে চলছে ইরান। সর্বশেষ গত আগস্টে প্রকাশিত ত্রিমাসিক প্রতিবেদনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরান তাদের শর্ত অনুযায়ী সীমিত ইউরেনিয়াম তৈরি ও মজুত রেখেছে।

তবে তা মানতে রাজি নয় যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল। পারমাণবিক গুদামের অস্তিত্ব থাকার অভিযোগটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আইএইএ’কে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, যা ছিল আলোচনার টেবিলে 
১০ জনের যুক্তরাষ্ট্রকেও আটকাতে পারেনি বসনিয়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩ 
রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩ 
বিশ্বকাপে দলের জয় উদযাপন করতে গিয়ে নিহত ৩
বিশ্বকাপে দলের জয় উদযাপন করতে গিয়ে নিহত ৩
খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ
খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড