জাপানে শক্তিশালী টাইফুনের আঘাত, আহত ১৭

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭

ইন্দোনেশিয়ায় প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামির রেশ কাটতেই না কাটতেই এশিয়ার আরেক দেশ জাপানে একটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। শনিবার জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় টাইফুন ট্রমি আঘাত হানে। এতে অন্তত ১৭ জন আহতের খবর পাওয়া গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে এক লাখ ৯৫ হাজার ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ। উদ্ভূত পরিস্থিতিতে জাপানের পশ্চিমাঞ্চলে অন্তত ৩৮৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওসাকা অঞ্চলে যাবতীয় সেবা স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়েস্ট জাপান রেলওয়ে।

জাপানে শক্তিশালী টাইফুনের আঘাত, আহত ১৭ টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আঞ্চলিক রাজধানী নাহা’র প্রধান সড়কে ঝড়ো বাতাসে গাছের ডালপালা ভেঙে পড়ছে। বাতাসের সঙ্গে যুক্ত হয় মুষলধারে বৃষ্টি। স্থানীয় পুলিশ সদস্যরা রেইনকোট পরে রাস্তায় পড়া গাছ ও গাছের ডালপালা সরিয়ে দিচ্ছেন।

কর্মকর্তাদের আশঙ্কা, ঘণ্টায় সর্বোচ্চ ২১৬ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি সপ্তাহজুড়ে জাপানের দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে যাবে।

টাইফুনকে কেন্দ্র করে উপদ্রুত এলাকা থেকে প্রায় ৭০০ মানুষকে আশ্রয় শিবিরগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় ধেয়ে আসায় মাছ ধরার নৌযানগুলোকে তীরে ভেড়াচ্ছে জেলেরা। টাইফুন মোকাবিলায় বাসিন্দাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ওকিনাওয়া দ্বীপের দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের কর্মকর্তা মোতোকি মিনেই।

কর্মকর্তাদের আশঙ্কা, রবিবার সকালে ঝড়টি জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। সোমবারও সারা দেশে চরম প্রতিকূল আবহাওয়া বিরাজ করতে পারে। সূত্র: আল জাজিরা, দ্য টেলিগ্রাফ।

/এমপি/
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী