ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত ইন্দোনেশিয়াকে সহায়তার আশ্বাস জাতিসংঘের

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৩
image

ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্রের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জাতিসংঘের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

সুনামিতে একটি ব্রিজ ভেঙে পড়েছে
ইন্দোনেশিয়ায় শুক্রবারের (২৮ সেপ্টেম্বর) প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামিতে রবিবার সকাল পর্যন্ত ৪২০ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।  কর্তৃপক্ষ জানিয়েছে, উপদ্রুত এলাকায় দেড় শতাধিক আফটার শক অনুভূত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। এমন বাস্তবতায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, গুরুতর আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিকম্প ও সুনামিতে নিহতদের পরিবার ও সে দেশের সরকারকে সমবেদনা জানিয়েছেন গুতেরেস। জাতিসংঘ সেখানকার উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

২৮ সেপ্টেম্বর শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। শহরটিতে প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস। সেখানে কম্পনের পর ছোট্ট শহর পালুতে আছড়ে পড়ে প্রলয়ঙ্করী সুনামির ঢেউ। সুউচ্চ ঢেউ লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় এলাকা। শুক্রবারের কম্পন ও সুনামির পর শনিবার উপকূলে সন্ধান মিলেছে বহু মরদেহের।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি