সিরিয়ার তিন বছরে রাশিয়ার ১১২ সামরিক কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৮, ১২:২৯আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৪:২২

সিরিয়ায় অভিযান শুরুর পর থেকে তিন বছরে ১১২ জন রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ফেডারেল কাউন্সিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটি। রবিবার সিরিয়ায় রুশ সামরিক হস্তক্ষেপের তিন বছর পূর্তি উপলক্ষে এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছেন কমিটির প্রধান ভিক্টর বোনদারেভ।

সিরিয়ার তিন বছরে রাশিয়ার ১১২ সামরিক কর্মকর্তা নিহত

বোনদারেভ বলেন, সিরিয়ায় তার দেশের বাহিনীর ১১২ সদস্য প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে প্রায় অর্ধেকই নিহত হয়েছে ‘এএন-২৬’ ও ‘ইএল-২০’ বিমান বিধ্বস্তের ঘটনায়। তিনি আরও জানান, এই তিন বছরে রুশ বাহিনীর ৮টি প্লেন, সাতটি হেলিকপ্টারসহ আরও বেশ কিছু সশস্ত্র যানবাহন ধ্বংস হয়েছে।

আফগানিস্তানে সামরিক অভিযানের প্রথম তিন বছরে সোভিয়েত ইউনিয়নের এর চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছিল জানিয়ে বোনদারেভ বলেন, ওই সময় ৪৮০০ সেনা নিহত হয়েছিল। এছাড়া কমপক্ষে ৬০টি ট্যাংক, ৪০০ সমর যান, ১৫টি প্লেন ও ৯৭টি হেলিকপ্টার ধ্বংস হয়েছিল।

গত মার্চ মাসে পশ্চিম সিরিয়ার লাত্তাকিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে রাশিয়ার ‘এএন-২৬’ মডেলের পরিবহন বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৩৯ জন সামরিক কর্মকর্তা নিহত হয়। গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার সরকারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে রাশিয়ার ‘ইএল-২০ বিমান’ বিধ্বস্ত হলে ১৫ জন রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়।

রাশিয়া ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় প্রথম বিমান হামলা শুরু করে। এটাই ছিল কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে দেশটির প্রথম সামরিক হস্তক্ষেপ। এই হামলার মাধ্যমে বিরোধীদের হাত থেকে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকার ও ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনীকে সুরক্ষা দেওয়া হয়।

/আরএ/এমওএফ/
সম্পর্কিত
যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুত চীন-রাশিয়া
খামেনির দাফন হলেও চাপা পড়বে না তার কট্টরপন্থা
খামেনির জানাজায় তিন ছেলে, আড়ালেই রয়ে গেলেন উত্তরসূরি মোজতবা
সর্বশেষ খবর
৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে, কারণ কী
৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে, কারণ কী
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়