শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বরখাস্ত, দায়িত্ব নিলেন রাজাপাকসে

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৮, ১৩:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৩:২২

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল ভিক্রেমেনসিংহকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বরখাস্ত, দায়িত্ব নিলেন রাজাপাকসে

প্রধানমন্ত্রীকে আকস্মিক বরখাস্তের ঘটনায় শ্রীলঙ্কার রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে প্রধানমন্ত্রীকে বরখাস্তের কথা বলা হয়েছে। তবে বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী দাবি করেছেন, প্রেসিডেন্টের এই পদক্ষেপ অসাংবিধানিক এবং তিনিই প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের রানিল বলেন, পার্লামেন্টের আস্থা রয়েছে আমার ওপর। আমিই প্রধানমন্ত্রী এবং আমার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সংবিধান অনুসারে আমিই প্রধানমন্ত্রী। আমাকে অপসারণ বৈধ নয়।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজাপাকসে প্রেসিডেন্ট থাকার সময় তার স্বাস্থ্য মন্ত্রী ছিলেন সিরিসেনা। ২০১৫ সালে রানিলের সঙ্গে সিরিসেনা জোট বেধে রাজাপাকসেকে নির্বাচনে পরাজিত করেন। রানিলের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সমর্থনেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শুক্রবার সিরিসেনার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস’ ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) জানায়, তারা ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে যাচ্ছে। ফলে তিন বছর আগে গড়ে ওঠা জোট সরকারের ইতি ঘটতে যাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২৫
সোশ্যাল মিডিয়ায় বিলাসী জীবন কাল হলো কিশোরের
ভারতে জেন-জিদের নতুন ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’
সর্বশেষ খবর
আন্তর্জাতিক প্রশংসার পর এবার বড়পর্দায় ‘শেকড়’
আন্তর্জাতিক প্রশংসার পর এবার বড়পর্দায় ‘শেকড়’
দান্তের ‘ডিভাইন কমেডি’র প্রকৃত উৎস কি আরব্য সাহিত্য?
দান্তের ‘ডিভাইন কমেডি’র প্রকৃত উৎস কি আরব্য সাহিত্য?
গুলশান লেকের পরিবেশ সুরক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
গুলশান লেকের পরিবেশ সুরক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
মঙ্গলবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না  
মঙ্গলবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না  
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
আনচেলত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
আনচেলত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়