ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি শিশু নিহত

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৮, ১১:০৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১১:০৭

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রবিবার দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। উপত্যকার পূর্বাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এক বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ গাজার পূর্বাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিন শিশু নিহত হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।

ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি শিশু নিহত ইসরায়েলি বাহিনীর দাবি, ওই শিশুরা তাদের নিরাপত্তা বেষ্টনীর ক্ষতি সাধনের চেষ্টা করেছিল।

১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দখলদারিত্ব থেকে নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে নিহত হন ৬ ফিলিস্তিনি। পরের বছর থেকেই ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামে ধারাবাহিক কর্মসূচি শুরু করে ফিলিস্তিনিরা। গত শুক্রবার দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার নিহত হয়েছে আরও তিন ফিলিস্তিনি শিশু। এ নিয়ে চলতি বছর এই কর্মসূচিতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পের ইরান চুক্তির যে ৮ প্রশ্নের উত্তর এখনও মেলেনি
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’, ক্ষুব্ধ রিপাবলিকান কট্টরপন্থিরা
কী, কেন, কীভাবেইরান-মার্কিন চুক্তিতে কেন আলোচনায় ৩ হাজার কোটি ডলার
সর্বশেষ খবর
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি