ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ডানপন্থী বোলসোনারো, ট্রাম্পের অভিনন্দন

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৮, ১২:৩৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৫:৩৭

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন কট্টর ডানপন্থী নেতা জাইর বোলসোনারো। তার দল সোশ্যাল লিবারেল পার্টি পেয়েছে ৫৫ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা ফার্নান্দো হাদ্দাদের ওয়ার্কার্স পার্টি পেয়েছে ৪৫ শতাংশ ভোট। এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে এখন পর্যন্ত সর্বশেষ কট্টর-ডানপন্থী নেতা হিসেবে আবির্ভূত হলেন তিনি। তার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন আরেক কট্টরপন্থী নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে জানিয়েছেন, একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন দুই নেতা।

ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ডানপন্থী বোলসোনারো, ট্রাম্পের অভিনন্দন ২০১৯ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন সাবেক এই সেনা কর্মকর্তা।

রবিবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট প্রাপ্ত ভোটের ৯৯ শতাংশ গণনা করা হয়েছে।

বেসরকারিভাবে এরইমধ্যে নির্বাচিত হয়েছেন ৬৩ বছরের জাইর বোলসোনারো। অপরাধ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন তিনি। তবে বিরোধীদের দাবি, কট্টর-ডানপন্থী সাবেক এই সেনা কর্মকর্তার উত্থানে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

বেসরকারিভাবে বিজয়ী হওয়ার দেওয়া ভাষণে বোলসোনারো বলেন, তিনি ব্রাজিলের সংবিধান, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় সম্ভাব্য সবকিছুই করবেন। কোনও দল বা ব্যক্তির সঙ্গে নয় বরং খোদ ঈশ্বরের সামনে তিনি এ শপথ নিয়েছেন।

তিনি বলেন, আমরা সমাজতন্ত্র, কমিউনিজম, পপুলিজম এবং বামপন্থী চরমপন্থার সঙ্গে প্রণয় চালিয়ে যেতে পারি না।

বিদ্যমান অস্থিরতা কাটিয়ে দেশে স্থিতিশীলতা ফেরানোর অঙ্গীকার করেন বোলসোনারো। একইসঙ্গে ব্রাজিলকে পুনরায় একটি ‘মহান রাষ্ট্র’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ব্রাজিলিয়ান ভক্ত।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নারীবিদ্বেষী মন্তব্য করে যেভাবে তোপের মুখে পড়েছিলেন ট্রাম্প, ঠিক একই ঘটনা ঘটেছে বোলসোনারোর ক্ষেত্রেও। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের মতো শেষ হাসি ফুটেছে তার মুখে।

বর্ণবৈষম্য এবং সমকামীদের ব্যাপারে নেতিবাচক মন্তব্যের অভিযোগও রযেছে তার বিরুদ্ধে। তবে গত ৬ সেপ্টেম্বর এক নির্বাচনি সভায় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর থেকেই ভোটের মাঠে এগিয়ে যান বোলসোনারো। ওই ঘটনার পর তার জনপ্রিয়তা প্রায় ২৮ শতাংশ জনপ্রিয়তা বেড়ে যায়। সূত্র: টাইম, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
৩ কোটি টাকার বিমা পেতে নিজের পা কাটলেন যুবক, ধরা খেলেন যে ভুলে
কবে দূর হবে বৈষম্য?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
সর্বশেষ খবর
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুস সালাম
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুস সালাম
আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬
আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬
ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ নেই: যুবদল সভাপতি
ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ নেই: যুবদল সভাপতি
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
সর্বাধিক পঠিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’