আফগানিস্তানের নির্বাচন কমিশনের কাছে আত্মঘাতী বোমা হামলা

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৮, ১৩:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৩:৪১

আফগানিস্তানের রাজধানী কাবুলের নির্বাচন কমিশন কার্যালয়ের কাছে একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটেছে। সোমবারের ওই বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে কোনও গ্রুপ এখনও এই হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের নির্বাচন কমিশনের কাছে আত্মঘাতী বোমা হামলা
গত সপ্তাহে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পর তা গণনা শুরুর মধ্যেই এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটলো। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয় ২০০১ সালে মার্কিন জোটের হামলায় ক্ষমতাচ্যুত হওয়া গ্রুপ তালেবান। আফগানিস্তানের ১৭ বছরের যুদ্ধ অবসানে সশস্ত্র এই গ্রুপটির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরুর খবর বেরিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

সোমবারের হামলা প্রসঙ্গে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, ওই বিস্ফোরণে স্বাধীন নির্বাচন কমিশনের (আইইসি) চার কর্মী ও দুই পুলিশ সদস্য রয়েছেন।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, পুলিশ চেকপয়েন্টের কাছে পার্ক করে রাখা নির্বাচন কমিশনের এক সদস্যের গাড়ির কাছে নিজেকে উড়িয়ে দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তবে হামলার সময়ে কমিশনের জনাকীর্ণ ভবনে কতজন উপস্থিত ছিলেন সে সম্পর্কে জানা যায়নি।

/জেজে/
সম্পর্কিত
একক নিউরনের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য নির্ধারণে সাফল্য চীনের
বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথিয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী 
আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথিয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী 
দর্শনকে আবশ্যিক বিষয় করা হোক 
দর্শনকে আবশ্যিক বিষয় করা হোক 
মাজার ও ডিসির বদলি প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ 
মাজার ও ডিসির বদলি প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ 
ধানমন্ডি ৩২ নম্বরে ভিডিও ধারণের সময় যুবক আটক
ধানমন্ডি ৩২ নম্বরে ভিডিও ধারণের সময় যুবক আটক
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
অবশেষে শাহজালালের মাজারের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার
অবশেষে শাহজালালের মাজারের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার