নিউ জিল্যান্ডে ৬.২ মাত্রার ভূমিকম্প, কম্পন পার্লামেন্টেও

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৮, ১০:৫৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১১:০২

নিউ জিল্যান্ডে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ কম্পনটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নিউজিল্যান্ডের প্লাইমাউথ এলাকায় ভূপৃষ্ঠের ২০০ কিলোমিটার গভীরে। প্লাইমাউথ এলাকা ছাড়িয়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কম্পন অনভূত হয়। কেঁপে উঠে রাজধানী ওয়েলিংটনের পার্লামেন্ট ভবনও।

ভূমিকম্প একজন এমপি’র বক্তব্যের সময় পার্লামেন্ট ভবন কেঁপে উঠলে ডেপুটি স্পিকার দ্রুত অধিবেশন স্থগিত করেন। তিনি বলেন, কী ঘটেছে সেটা খুঁজে বের করার আগ পর্যন্ত অধিবেশন স্থগিত করা হলো।

ভূমিকম্পের ফলে আতঙ্কে লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

আফটারশকের আশঙ্কায় বিপর্যয় মোকাবিলা টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। টুইটারে দেওয়া এক পোস্টে জনগণকে পরস্পরের খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
ওমরাহ পালনে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
ওমরাহ পালনে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী