আসামে নাগরিকত্ব প্রমাণের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১৩:০৯আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৩:১৫
image

আসামের জাতীয় নাগরিক নিবন্ধন তালিকার (এনআরসি) চূড়ান্ত খসড়ায় যাদের নাম ওঠেনি, তাদের দাবি ও আপত্তি লিপিবদ্ধ করার সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আগের দশটি নথি ছাড়াও আরও পাঁচটি নথিকে দাবির সপক্ষে প্রামাণ্য দলিল হিসেবে পেশ করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। এই পাঁচটি নথি নিয়ে আপত্তি তুলেছিলেন আসাম এনআরসি’র সমন্বয়ক প্রতীক হাজেলা। তবে আদালত এই পাঁচটি নথিকে অত্যন্ত কঠোরভাবে খতিয়ে দেখার কথা বলেছে।

নাগরিক তালিকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে মানুষের লাইন (ফাইল ছবি)
৩০ জুলাই আসামের রাজধানী গৌহাটি থেকে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া চূড়ান্ত জাতীয় নাগরিকত্ব নিবন্ধন তালিকা উন্মুক্ত করেন। নিবন্ধনের জন্য আবেদন করা ৩ কোটি ২৯ লাখ অধিবাসীর মধ্যে ২ কোটি ৮৯ লাখকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই তালিকায় স্থান পায়নি রাজ্যটির ৪০ লাখ ৭ হাজার ৭০৭ জন বাসিন্দা। তাদের ভারতীয় নাগরিকত্ব এখন প্রশ্নের মুখে। আসামে এদের এখন সরাসরি ‘অবৈধ বিদেশি’ বলেই চিহ্নিত করা হচ্ছে। তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর দাবিও উঠছে কোনও কোনও মহল থেকে। এ অবস্থায় আসামে নাগরিক তালিকায় নতুন করে নাম তোলা এবং এ সংক্রান্ত আপত্তি জানানোর জন্য নতুন তারিখ ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানায়,২৫ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী ৬০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে। সে অনুযায়ী ২৫ নভেম্বরের মধ্যে এ সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা। তবে বৃহস্পতিবার (১ নভেম্বর) আপত্তি জানানোর সময়সীমা আরও বাড়িয়ে ১৫ ডিসেম্বর করেছেন আদালত।

এছাড়া দাবির সপক্ষে প্রমান হিসেবে ১৫টি নথিকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। আসাম সরকারসহ অনেকেই তাদের অ্যাফিডেভিটে ১৫ টি নথিই যুক্ত করার দাবি করেছিলেন। আর আসাম এন আর সি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা ওই ১৫টি নথির মধ্যে ৫টি নিয়ে ফটোশপ এবং জালিয়াতির আশঙ্কা জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবার সে আশঙ্কা উড়িয়ে দিয়েছেন আদালত।

প্রতীক হাজেলা আদালতে যে পাঁচটি নথি বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন সেগুলি হল, ১৯৫১ এনআরসি, ২৪ মার্চ ১৯৭১ পর্যন্ত ভোটার তালিকা, নাগরিকত্বের সার্টিফিকেট, রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ২৪ মার্চ, ১৯৭১ সালের আগে পর্যন্ত ইস্যু করা রেশন কার্ড।

বাকি ১০টি নথি হলো, রাজ্যের বাইরে থেকে ইস্যু করা স্থায়ী বাসস্থানের শংসাপত্র, এলআইসি পলিসি, সরকারি কর্তৃপক্ষের দেওয়া কোনও সার্টিফিকেট বা লাইসেন্স, সরকার বা পাবলিক সেক্টর আনডারটেকিংসের দেওয়া চাকরির নথি, যথাযথ কর্তৃপক্ষের দেওয়া বার্থ সার্টিফিকেট, ব্যাংক বা ডাকঘর অ্যাকাউন্ট, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষাগত যোগ্যতার সর্টিফিকেট এবং আদালতের যথাযথ নথি।

এর পাশাপাশি, নাগরিকত্বের দাবিদারদের কোনও নোটিস দিতে হলে, তা আগামী বছর ১৫ জানুয়ারির মধ্যে সেরে ফেলতে হবে বলে এনআরসি বিভাগকে নির্দেশ দিয়েছে আদালত। কারণ নথিপত্রের যাচাই শুরু হবে ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি থেকে।

/এফইউ/
সম্পর্কিত
পরিচিত জয়পুরের আড়ালে লুকিয়ে আছে যে অচেনা সৌন্দর্য
শি জিনপিংয়ের সফরে চীন-ভারত সম্পর্কে বরফ গলবে?
বাড়িতে শ্বশুরের শরীরে ২৬টি ছুরিকাঘাত, বারে পার্টি করতে করতেই খুনের নির্দেশনা দেন পুত্রবধূ
সর্বশেষ খবর
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পক্ষে যেসব যুক্তি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পক্ষে যেসব যুক্তি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা- মত প্রকাশের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা- মত প্রকাশের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি