ইয়েমেন ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করতে চান জাতিসংঘ মহাসচিব

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ১২:২৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৭:১৩

ইয়েমেন যুদ্ধ নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, তারা ইয়েমেনে শান্তি আলোচনা শুরুর কাছাকাছি রয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইয়েমেন ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করতে চান জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, শান্তি ফিরিয়ে আনতে সৌদি আরবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি যুবরাজ কিংবা অন্য যেকোনও সিনিয়র কর্মকর্তার সঙ্গে এই বিষয়ে আলোচনায় প্রস্তুত। আমি বিশ্বাস করি বর্তমান এটা খুবই ‍গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

হুথি ও সৌদি জোটের সহিংসতা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে এসেছে ইয়েমন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতা বন্ধে ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। সমালোচনার মুখে রয়েছেন সৌদি যুবরাজ।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
সর্বশেষ খবর
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের