কাবুলে জঙ্গি হামলা, নিহত ৪৩

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:৫৮
image

আফগানিস্তানে একটি সরকারি ভবনে সোমবার (২৪ ডিসেম্বর) জঙ্গি হামলা হয়েছে। এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৩ জন। সর্বশেষ খবর অনুযায়ী, আহতের সংখ্যা ১০ জন। কয়েক ঘণ্টা ধরে চলা সমন্বিত এ হামলা আফগানিস্তানের এ বছরের সবচেয়ে বড় জঙ্গি হামলাগুলোর একটি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে আফগান তালেবান ও ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী উভয়েরই আগে এমন হামলা চালাবার নজির রয়েছে। কাবুলে জঙ্গি হামলা, নিহত ৪৩

হামলাকারীরা প্রথমে একটি সরকারি ভবনের সামনে যায়। ভবনটিতে আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়সহ আরও বেশ কয়েকটি সরকারি কার্যালয় ছিল। ভবন প্রাঙ্গণে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এস ময় ভবনের ভেতরে আটকা পড়েন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা। জঙ্গিরা তাদের জিম্মি করে রাখে। জঙ্গিরা ভবনকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তারপর তারা প্রতি তলায় গিয়ে কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে গুলি চালায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আফগান সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়। তারা জিম্মিদের সেখান থেকে এক এক করে উদ্ধার করা শুরু করে। এসময় তাদের সঙ্গে জঙ্গিদের কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।

পাশের একটি সরকারি ভবনে কাজ করা একজন আফগান কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, বিস্ফোরণের শব্দ শোনার সঙ্গে সঙ্গে আক্রান্ত ভবনের কর্মকর্তারা নিরাপত্তার স্বার্থের নিজেদের কক্ষের দরজা আটকে দেন। এ মসয় ভবনটির দ্বিতীয় তলায় আগুন ধরে যায়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জঙ্গিদের হাত থেকে প্রাণ বাঁচাতে এক ব্যক্তি সংশ্লিষ্ট একটি ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেন। এত তার কয়েকটি হাড় ভেঙে যায়। অভিযানের সময় প্রত্যক্ষদর্শীরা আকাশে সামরিক হেলিকপ্টার উড়তে দেখেছেন। বন্দুকযুদ্ধের সময়ও সংবাদকর্মীরা ভবন প্রাঙ্গণে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

/এএমএ/
সম্পর্কিত
মোদি সরকারকে যে কৌশলে নতি স্বীকারে বাধ্য করলো ‘ককরোচরা’
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
১২ বছরে তৃতীয়বার পিছু হটলো মোদি সরকার
সর্বশেষ খবর
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড