আফগানিস্তানে আরও ২ বছর থাকছে তুর্কি সেনা

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৮

আফগানিস্তানে আরও দুই বছর সেনা মোতায়েন রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ২০১৯ সালের ৬ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আফগানিস্তানে আরও ২ বছর থাকছে তুর্কি সেনা

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ন্যাটো বাহিনীর অভিযান অংশ হিসেবে তুরস্ক সেখানে অবস্থান করছে। ২০১৮ সালে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহায়তা বাহিনীর ১৭ বছরের যুদ্ধ মিশনের ইতি ঘটবে। ২৮টি ন্যাটো মিত্র ও আরও ১৪টি দেশের ১২ হাজার সেনা আফগানিস্তানে তাদের মিশনের সহায়তার জন্য অবস্থান করছে।

আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্যই দেশটিতে সেনা রাখছে ন্যাটো মিশন। ২০১৫ সালে প্রথম এই আইন পাস হয়েছিলো।

এদিকে আফগানিস্তান থেকে ৫ হাজারেরও বেশি মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে এখনও ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন 

/এমএইচ/
সম্পর্কিত
ইরানকে ‘মৃত ও ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে ‘কঠোর আঘাতের’ হুমকি ট্রাম্পের 
ইরান এক লাখ বিক্ষোভকারীকে হত্যা করেছে, দাবি ট্রাম্পের
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
সর্বশেষ খবর
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাজে ফর্মে বাদ লাবুশেন, অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে একঝাঁক তরুণ
বাজে ফর্মে বাদ লাবুশেন, অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে একঝাঁক তরুণ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
হারিয়ে যাওয়া চিঠির জগতে একদিন
হারিয়ে যাওয়া চিঠির জগতে একদিন
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি