বুরকিনা ফাসোতে চোরাগোপ্তা হামলায় ১০ পুলিশ কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৮, ১৭:১০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৭:১৬
image

উত্তর আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকাতে চোরাগোপ্তা হামলায় দশ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবারের (২৭ ডিসেম্বর) এ ধরনের আরেকটি হামলার ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন। বুরকিনা ফাসোর নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়কে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

বুরকিনা ফাসো ম্যাপ
মালি সীমান্তের কাছে লোরোনি গ্রামে অস্ত্রধারীদের হামলা হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে যাচ্ছিলো পুলিশের একটি বহর। পথে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বুরকিনা ফাসোর নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ক্লিমেন্ট সোয়াদোগো জানান, পুলিশের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসার সময় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহরের ওপরও বিস্ফোরক নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি। সামনের গাড়িতে থাকা চার কর্মকর্তার মধ্যে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আহতদেরকে দেদোগো এলাকার হাসপাতালে নেওয়া হয়েছে।

ক্লিমেন্ট সোয়াদোগো আরও জানিয়েছেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

গত তিন বছরে বুরকিনা ফাসোতে বেশ কিছু হামলা হতে দেখা গেছে। শুরুতে দেশটির উত্তরাঞ্চলে হামলা হলেও এখন তা টোগো ও বেনিন সীমান্তে ছড়িয়ে পড়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সোলান শহরে একটি পুলিশ স্টেশনে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

বেশিরভাগ হামলার জন্য সশস্ত্র গোষ্ঠী আনসারুল ইসলাম ও জেএনআইএম-কে দায়ী করা হয়ে থাকে। ধারণা করা হয়, ২০১৫ সাল থেকে আড়াইশোরও বেশি মানুষের মৃত্যুর জন্য এ সংগঠনগুলো দায়ী।

/এফইউ/
সম্পর্কিত
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০
পূর্ণ সূর্যগ্রহণে নামবে অন্ধকার, দেখা মিলবে বিরল সূর্যাস্ত
সর্বশেষ খবর
সিরিয়ায় তুরস্কের ‘রেড লাইন’ নির্ধারণের ক্ষমতা নেই ইসরায়েলের: এরদোয়ান
সিরিয়ায় তুরস্কের ‘রেড লাইন’ নির্ধারণের ক্ষমতা নেই ইসরায়েলের: এরদোয়ান
একদিনের জন্য বন্ধ থাকবে থাই ভিসা আবেদন
একদিনের জন্য বন্ধ থাকবে থাই ভিসা আবেদন
মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ ৫ জনের মৃত্যু
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ ৫ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!