মানবিজে প্রবেশ করেনি আসাদ বাহিনী: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৮, ১৪:১৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৪:২০

সিরিয়ার মানবিজ শহরে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর প্রবেশের দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আল ব্রাউন বলেছেন, মানিবিজ শহরে সামরিক বাহিনীর পরিবর্তনের ভুল তথ্য সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট এমন দাবির কোনও সত্যতা পায়নি।

মানবিজে প্রবেশ করেনি আসাদ বাহিনী: যুক্তরাষ্ট্র তিনি বলেন, সব পক্ষকেই মানবিজের অখণ্ডতা এবং সেখানকার বাসিন্দাদের সুরক্ষার প্রতি সম্মান দেখাতে হবে।

কুর্দি বিদ্রোহীদের প্রধান পৃষ্ঠপোষক ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র। সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী মানবিজ শহরে ২০১৬ সাল থেকে কুর্দি বাহিনী মোতায়েন রয়েছে। সেখানে তাদের সহায়তা করছে মার্কিন ও ফরাসি সেনারা।

ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আল ব্রাউন বলেন, আমাদের লক্ষ্য পরিবর্তন হয়নি। সিরিয়া থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার সত্ত্বেও আমরা মিত্রদের সহায়তা দেওয়া অব্যাহত রাখবো। তাদের সুরক্ষায় সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে আসাদ বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় যে, শুক্রবার তারা মানবিজে প্রবেশ করে সিরিয়ার পতাকা উড্ডয়ন করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র দাবি, তুরস্কের সামরিক অভিযান মোকাবিলায় সহায়তা করতে সশস্ত্র কুর্দি সংগঠনগুলোর আমন্ত্রণে সাড়া দিয়ে মানবিজে প্রবেশ করেছে আসাদ বাহিনী।

সম্প্রতি সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর কুর্দি নিয়ন্ত্রণাধীন মানবিজ অঞ্চলে ঢুকে পড়ে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দেওয়া হয়। দেশটির সেনাসদস্য ও সরঞ্জাম বহনকারী ট্রাক, দুটি ট্যাঙ্ক ও অন্য সাঁজোয়া যান মঙ্গলবার (২৫ ডিসেম্বর) মানবিজের পশ্চিমাঞ্চলীয় আরিমাহ গ্রামে ঢুকে পড়ে। মানবিজের কেন্দ্রস্থল থেকে গ্রামটির দূরত্ব ২৫ কিলোমিটার।

মানবিজের নিয়ন্ত্রণ মূলত কুর্দি সংগঠন ওয়াইপিজি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) হাতে। সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে ওয়াইপিজি নেতৃত্বাধীন এসডিএফকে বহুদিন ধরেই সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন। তবে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযোগ দীর্ঘদিনের। দেশটি কুর্দিদের সন্ত্রাসী মনে করে। আঙ্কারার দাবি, সিরিয়ায় কুর্দিদের সংগঠন ওয়াইপিজি আসলে তুরস্কে কুর্দিদের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পিকেকের শাখা। কুর্দি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত পিকেকে তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার অংশবিশেষ নিয়ে কুর্দিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী। তিন দশক ধরে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত রয়েছে পিকেকে। ১৯৮৪ সাল থেকে এ বিদ্রোহে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন।

গত ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই কুর্দি প্রভাবিত মানবিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ইরানকে ‘মানচিত্র থেকে মোছার’ আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রে নথি চুরিতে দণ্ডিত ইসরায়েলি গুপ্তচর
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
সীমান্ত ইস্যুতে আলোচনায় বেইজিংয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
সর্বশেষ খবর
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু
বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান
বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ডলার পাচার বিষয়ে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ 
ডলার পাচার বিষয়ে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ