ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:২০

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দাভাও শহরের ৬০ দশমিক ১ কিলোমিটার গভীরে।

প্রতিবেশী ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির এক সপ্তাহের মাথায় শনিবার ফিলিপাইনে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানলো। গত শনিবার (২২ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার উপকূলীয় শহর সুমাত্রা ও জাভায় কোনও পুর্বাভাস ছাড়াই সুনামি ভয়াবহ আঘাত হানে। আনাক কারাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণেই এই সুনামির উৎপত্তি।  সুনামির আঘাতে নিহত হয়েছেন ৪৩০ জন এবং নিখোঁজ রয়েছেন ১৫৯ জন। এছাড়া আহত হয়েছেন আরও দেড় হাজার মানুষ। ঘরবাড়ি হারিয়েছেন আরও কয়েক হাজার মানুষ। নতুন সুনামির আশঙ্কায় আনাক কারাকাতাউ আগ্নেয়গিরির কাছাকাছি উপকূলীয় এলাকার বাসিন্দাদের সৈকত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এরমধ্যেই শনিবার সকালে নতুন করে ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনে। সূত্র: আনাদোলু এজেন্সি, ইউএস জিওলজিক্যাল সার্ভে।

/এমপি/
সম্পর্কিত
ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল
৪৫৫ মিটার উচ্চতা, চিনে নিন ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কুঞ্চিকাল
হাতে-কলমেই ‘সুখের সন্ধান’ পাচ্ছেন চীনা তরুণরা
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬
যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬
টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহার বাড়াতে চায় সরকার
টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহার বাড়াতে চায় সরকার
নেতানিয়াহুকে ‘যোদ্ধা প্রধানমন্ত্রী’ বলে প্রশংসা ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘যোদ্ধা প্রধানমন্ত্রী’ বলে প্রশংসা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় গিয়ে কী কী করা যাবে
যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় গিয়ে কী কী করা যাবে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?