কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা অভিযানে নিহত ৪

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:০৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:১৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে শনিবার ভারতীয় নিরাপত্তাবাহিনীর অভিযানে গুলিতে চার স্বাধীনতাপন্থী সশস্ত্র ব্যক্তি হয়েছে। এই ঘটনায় সেখানে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। কাশ্মিরের পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এখবর জানিয়েছে। কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা অভিযানে নিহত ৪

গত এক দশকের মধ্যে চলতি বছরেই সর্বোচ্চ সংখ্যক মানুষের প্রানহানি ঘটেছে বিরোধপূর্ণ কাশ্মিরে। এবছর সেখানে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মানবাধিকার গ্রুপগুলো বলছে নিহতদের মধ্যে ২৬৯ জন সশস্ত্র স্বাধীনতাকামী ও ১৫৬ জন বেসামরিক নাগরিক রয়েছে।

শনিবার ভোরে কাশ্মিরের দক্ষিণাঞ্চলীয় পুলাওয়ামা জেলায় স্বাধীনতাপন্থীদের একটি অবস্থান ঘিরে ফেলার কথা জানায় ভারতের নিরাপত্তাবাহিনী। কাশ্মির পুলিশ জানায়, সেখানে বন্দুকযুদ্ধে চার স্বাধীনতাকামী নিহত হয় তবে নিরাপত্তাবাহিনীর কোনও সদস্য হতাহত হয়নি। স্থানীয়দের দাবি, সরকারি বাহিনী এক বেসামরিক নাগরিকের বাড়িতে বিস্ফোরণ ঘটায়। ওই সময়ে আরও দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, হাজার হাজার বাসিন্দা স্বাধীনতাপন্থীদের পালাতে সহায়তা করতে এগিয়ে আসার পর বিক্ষোভ শুরু হয়। পাথর ছোড়া বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরকারি বাহিনী শটগান ও গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। এতে অন্তত ছয়জন আহত হয়।

২০১৬ সালের ৮ জুলাই বন্দুকযুদ্ধের নামে কাশ্মিরের স্বাধীনতাকামী তরুণ হিজবুল কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানিকে হত্যা করে ভারতীয় সেনারা। ওই হত্যাকাণ্ডের পর কাশ্মিরের জনগণ প্রতিবাদে ফুঁসে উঠে। এ হত্যাকাণ্ডের জেরে নারী ও শিশুসহ শতাধিক মানুষ নিহত ও ১২ হাজার মানুষ আহত হন। নিরাপত্তা বাহিনীর ছররা গুলির আঘাতে চোখ হারান শত শত মানুষ। ওই সময় থেকেই সোফিয়ান, পুলওয়ামা ও অনন্তনাগ এলাকা স্বাধীনতাকামীদের শক্ত ঘাঁটি হয়ে উঠে। কাশ্মিরে বিদ্রোহীদের সমর্থনে তরুণদের রাজপথে নামার প্রবণতা দিনকে দিন বাড়ছে। নিরাপত্তা অভিযানের মধ্য দিয়ে বিদ্রোহী হত্যার সাম্প্রতিক ঘটনাগুলোতে অতীতের তুলনায় প্রতিবাদ জোরালো হতে দেখা গেছে। তাছাড়া স্থানীয় নিরস্ত্র বাসিন্দাদেরকে দেখা গেছে বিদ্রোহীদের আশ্রয় দিতে। একই সময়ে সেখানে ভারতীয় নিরাপত্তাবাহিনীর অভিযান ক্রমাগত জোরদার হয়েছে। নিরাপত্তা অভিযানের নামে সেখানে প্রায়ই ঘটছে বেসামরিক হত্যার ঘটনা।

/জেজে/এএ/
সম্পর্কিত
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
মাইকের শব্দ বন্ধ করে শকুনের সংখ্যা বাড়ালো গ্রামটি
সর্বশেষ খবর
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ