ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে ৬১ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৫২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৭
image

ফিলিপাইনের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৬১ জনের প্রাণহানি হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১৮ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ফিলিপাইন
ভৌগোলিকভাবে ফিলিপাইন দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত। প্রতি বছর গড়ে ২০টি বন্যা, ভূমিধস ও অন্য দুর্যোগের মুখে পড়তে হয় ফিলিপাইনকে। ২০১৩ সালের নভেম্বরে দেশটিতে শক্তিশালী টাইফুন হাইয়ান আঘাত হানলে ছয় হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়। বাস্তুচ্যুত হতে হয় আরও ৪০ লাখ মানুষকে।

নিম্নচাপজনিত কারণে গত কয়েকদিন ধরে ফিলিপাইনের ইস্টার্ন সামার প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। বৈরি আবহাওয়ার কারণে ২২ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ফিলিপাইনের জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগ জানায়, পূর্বাঞ্চলীয় বিকোল এলাকায় ৫০ জনের প্রাণহানি হয়েছে। পার্শ্ববর্তী অঞ্চল ইস্টার্ন ভিসায়াস এলাকায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এ দুই অঞ্চলে আহত মানুষের সংখ্যা ১২। নিখোঁজদের খোঁজে অভিযান চলছে। বন্যা ও ভূমিধসের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়ক ও সেতুগুলো পরিষ্কার করছে জরুরি সেবা প্রদানকারী দল।

এদিকে সমুদ্র বন্দর, বিমান বন্দর ও বাস টার্মিনালগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। বেশ কিছু অভ্যন্তরীণ নৌ, বিমান ও বাস যাত্রা বাতিল করায় দুর্ভোগে পড়েছেন তারা। রাজধানী ম্যানিলা ও অন্যান্য এলাকায়ও বৈরি আবহাওয়া বিরাজ করছে। আশঙ্কা করা হচ্ছে, এতে ইংরেজি নববর্ষ উদযাপন বাধাগ্রস্ত হবে। 

/এফইউ/
সম্পর্কিত
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন