কাশ্মিরে দুই পাকিস্তানি অনুপ্রেবশকারীকে হত্যার দাবি ভারতের

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:১৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:১৭

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) হামলার শিকার হওয়ার পর দুই অনুপ্রবেশকারীকে হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। রবিবার ভোরে এই হামলা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

কাশ্মিরে দুই পাকিস্তানি অনুপ্রেবশকারীকে হত্যার দাবি ভারতের

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, রবিবার ভোরে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি ইঙ্গিত দেয় হামলাকারীরা এই এলাকায় বড়ধরনের হামলা চালাতে চেয়েছিল।

মুখপাত্র বলেন, আমাদের সেনাদের সতর্কতা ও দৃঢ়তায় অনুপ্রবেশকারীদের নিষ্ক্রিয় করা গেছে। এর মাধ্যমে নতুন বছরের সময় নিয়ন্ত্রণ রেখায় সেনা ফাঁড়িতে হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানান, পাকিস্তানি সেনাদের মতো যুদ্ধের পোশাক পরনে ছিল অনুপ্রবেশকারীদের। প্রতিবেশী দেশের দোকানের চিহ্ন ছিল এসব পোশাকে। নিয়ন্ত্রণ রেখায় ঘন জঙ্গলের সুবিধা কাজে লাগিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করে। কয়েক জন অনুপ্রবেশকারীর গায়ে বিএসএস ও ভারতের সেনাবাহিনীর পুরনো পোশাক ছিল। তারা আইইিডি, বিস্ফোরক, বন্দুক ও গুলি বহন করছিল।

ভারতীয় সেনা মুখপাত্র বলেন, পাকিস্তানের সেনা ফাঁড়ি থেকে হামলা চালানো হয় শুরুতে। ভারতীয় সেনারা পাল্টা হামলা চালায় ব্যাপক শক্তি নিয়ে। সারারাত গোলাগুলি চলে। পাকিস্তানকে নিহতদের লাশ ফেরত নেওয়ার জন্য বলা হবে। হয়ত তারা পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য।

/এএ/
সম্পর্কিত
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
সর্বশেষ খবর
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন