যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ২০:৪৫

ইংরেজি নতুন বছর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ উপলক্ষে ট্রাম্পের কাছে লেখা একটি চিঠিতে তিনি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত। রুশ প্রেসিডেন্টের আবাসিক দফতর ক্রেমলিনের পক্ষ থেকে এ চিঠির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।

ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বিষয় নিয়েই আলোচনায় প্রস্তুত।’ ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য রুশ-মার্কিন সম্পর্ককে কেন্দ্রীয় বিষয় বলে মনে করেন পুতিন। এ জন্যই তিনি দুই দেশের সম্পর্কের ওপর গুরুত্বারোপ করছেন।

এর আগে গত নভেম্বরের শেষ দিকে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিন বৈঠকের কথা ছিল। তবে ইউক্রেনের নৌবাহিনীর জাহাজে রুশ বাহিনীর গুলিবর্ষণের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ওই বৈঠক বাতিল করা হয়।

ইংরেজি নতুন বছর উপলক্ষে ট্রাম্প ছাড়াও বিভিন্ন দেশের নেতাদের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে পাঠানো শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, রাশিয়া ও তুরস্ক সম্মিলিতভাবে এশিয়া ও ইউরোপের নিরাপত্তা জোরদার করবে।

এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্য বিশ্বনেতাদেরও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

/এমপি/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন