অবৈধ বসতি উচ্ছেদ, বাসিন্দাদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৯, ১৯:৪৮ আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০০:৩৬
image

অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েক ডজন ইহুদিকে উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে ইসরায়েলি আধা সামরিক পুলিশ বাহিনী। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আমোনা নামক স্থান থেকে উচ্ছেদ করতে গেলে বসতি স্থাপনকারীরা তাদের দিকে ঢিল ছোঁড়া শুরু করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই উৎখাত অভিযানে আহত হয়েছে অন্তত ২০ জন পুলিশ সদস্য। অবৈধ বসতি উচ্ছেদ, বাসিন্দাদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ

ইহুদি বসতি স্থাপনকারীরা আমোনা চৌকির কাছে গত মাসে উপস্থিত হয়। তাদের ভাষ্য, পশ্চিম তীরে ফিলিস্তিনি হামলার সংখ্যা দিন দিন বাড়তে থাকায় প্রতিবাদ হিসেবে তারা সেখানে গেছে। পুলিশ জানিয়েছে তাদেরকে উচ্ছেদ করতে কয়েক ঘণ্টার অভিযান চালাতে হয়েছে। এসময় উচ্ছেদ হওয়া ব্যক্তিরাপুলিশের দিকে পাথর ছুঁড়তে শুরু করে।

পুলিশের সঙ্গে সংঘর্ষে বসতি স্থাপনকারীদের মধ্যে থেকেও তিন জন আহত হয়েছে। পুলিশের ওপর হমালার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাত জনকে।

বছর দুয়েক আগে আমোনাতেই ৩০০ বসতি স্থাপনকারীকে উচ্ছেদ করেছিল পুলিশ। কারণ দেশটির সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছিল, ইসরায়েলি সরকারের অনুমতি ব্যতিরেকে ফিলিস্তিনিদের ব্যাক্তিগত মালিকানায় থাকা জমির ওপর ওই বসতি নির্মাণ করা হয়েছে।

ইসরায়েলি আদালত ৩০০ জনের বসতিকে অবৈধ বললেও, বিশ্বের বেশিরভাগ দেশ ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভূমিতে স্থাপিত ইসরায়েলি বসতিগুলোর সবগুলোকেই অবৈধ মনে করে। তা জানা সত্ত্বেও ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে বসতি নির্মাণের অনুমোদন দেয়। গত সপ্তাহেই দেশটির দুই হাজার বসতি স্থাপনকারীকে ফিলিস্তিনি জমিতে বাড়ি বানানোর অনুমতি দেওয়া হয়েছে।

ইসরায়েলের দখল করা ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভূমিতে প্রায় পাঁচ লাখ ইসরায়েলি বসবাস করে।

/এএমএ/
সম্পর্কিত
কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
ইসরায়েলি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দিলো না আমিরাত
সর্বশেষ খবর
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম