বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হওয়ার পথে ভারত, আছে প্রতিবন্ধকতা

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৯, ১৮:০৩ আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৭:৪৬

২০১৯ সালে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ হয়ে উঠতে যাচ্ছে ভারত। কিন্তু এ পথ খুব একটা মসৃণ নয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, আসন্ন নির্বাচনের প্রভাব, মুদ্রার মানে অস্থিতিশীলতা ও সরকারি ব্যয় বৃদ্ধির মতো ঘটনায় চাপে আছে ভারত। অন্যদিকে মোদি সরকার যদি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাহলে তা সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে। বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হওয়ার পথে ভারত, আছে প্রতিবন্ধকতা

নমুরা হোল্ডিংস নামের একটি গবেষণা প্রতিষ্ঠান মন্তব্য করেছে, ২০১৯ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার ২.৮৫ শতাংশে নেমে আসবে, ২০১৮ সালে যা ৩.২ শতাংশ ছিল। এর পেছেনে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরো জোনের শ্লথ প্রবৃদ্ধি প্রভাব। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভারতের রফতানি, শিল্প ও বিনিয়োগ খাতে প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়বে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি তৃতীয় প্রান্তিকে ছিল ৮ শতাংশেরও বেশি যা চতুর্থ প্রান্তিকে হয়েছে ৭.১ শতাংশ।

আসন্ন লোকসভা নির্বাচন ইতোমধ্যেই অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের আগে জনমতকে পক্ষে টানতে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে কৃষকদের সহায়তার জন্য। ব্যয় বৃদ্ধির এই প্রবণতা দেখা গেছে গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হতাশাজনক ফলাফলের পর। তিন রাজ্যে বিজেপির কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া কংগ্রেস কৃষকদের ঋণ মওকুফে অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে।

এখন মোদি সরকার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি কিছু পণ্যে কর কমিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত ঘোষণা করেছে। অবসরভাতার ওপর থেকে কর প্রত্যহারের কথাও ঘোষণাও দেওয়া হয়েছে। এসব ছাড়া, নির্দিষ্ট মূল্যে কৃষকদের কাছ থেকে শস্য কেনা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা প্রকল্প অর্থায়নের মতো কাজ করতে হচ্ছে সরকারকে। তাছাড়া আগামী নির্বাচনে মোদি পরাজিত হলে, তা নীতি পরিবর্তনের ঝুঁকি তৈরি করবে। ফলে এখন থেকেই সতর্ক অবস্থায় রয়েছেন বিনিয়োগকারীরা।

এদিকে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপের ইস্যুতে সরব হয়েছেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। সরকার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভের একাংশ খরচ করতে চায়, যা নিয়ে দেখা দিয়েছিল মতবিরোধ। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ভিরাল আচার্য মন্তব্য করেছিলেন, ‘যেসব সরকার কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনভাবে কাজ করার পক্ষে অবদান রাখে, সেসব সরকার কম সুদে ঋণ পাওয়া, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে টানতে পারা ও দীর্ঘদিন টিকে থাকার মতো সুবিধা উপভোগ করে।’ কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংঘাতে গেলে সরকারের কী অবস্থা হয় তা বোঝাতে তিনি ২০১০ সালে আর্জেন্টিনার সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে দেখা দেওয়া মতদ্বৈততা ও সেই সূত্রে আর্জেন্টিনার আর্থিক খাতের বিপর্যয়ের তথ্য উল্লেখ করেছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
শুভেন্দুর বিরুদ্ধে বিতর্কিত পোস্ট, পুলিশের পরিদর্শক বরখাস্ত
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: ভারত
টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন