নাইজেরিয়ায় ডেইলি ট্রাস্ট কার্যালয়ে তল্লাশি অভিযান, দুই সাংবাদিক গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৯, ১৮:৪৪ আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:৪৯
image

নাইজেরিয়ার সংবাদপত্র ডেইলি ট্রাস্ট-এর কার্যালয়ে অভিযান চালিয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী। জঙ্গি গোষ্ঠী বোকো হারাম সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পর রবিবার (৬ জানুয়ারি) এ অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় পত্রিকাটির দুই সংবাদকর্মীকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য
গত ৩১ ডিসেম্বর নাইজেরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ডেইলি ট্রাস্ট। প্রতিবেদনে বলা হয়, বাগাসহ উত্তরাঞ্চলীয় বোর্নো রাজ্যের ছয়টি এলাকা বোকো হারাম সদস্যদের দখলে রয়েছে। খবরটি নাইজেরীয় সেনাবাহিনীর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়। কারণ, নাইজেরিয়ার সেনাবাহিনী দাবি করে আসছে, বোর্নো রাজ্যের কোনও এলাকার নিয়ন্ত্রণই বোকো হারামের নিয়ন্ত্রণে নেই। ডেইলি ট্রাস্টের প্রতিবেদনটি প্রকাশের পর ‘অযথার্থ সংবাদ প্রকাশকারী’ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে একটি বিবৃতি দেয় নাইজেরীয় সেনাবাহিনী। রবিবার (৬ জানুয়ারি) ডেইলি ট্রাস্টের বিভিন্ন কার্যালয়ে অভিযান চালানো হয়।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার গোয়েন্দা পুলিশ, সেনা সদস্য ও আধা সামরিক বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে মাইদুগিরিতে ডেইলি ট্রাস্টের কার্যালয়ে অভিযান চালিয়েছে। অভিযানের সময় সংবাদপত্রটির আঞ্চলিক সম্পাদক উথমান আবুবকর ও রিপোর্টার ইব্রাহিম সওয়াবকে আটক করা হয়। ডেইলি ট্রাস্টের সাংবাদিকদের ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সংবাদপত্রটির কার্যালয়ও সিলগালা করে দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র গার্বা শেহু টুইটারে এ অভিযানের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেইলি ট্রাস্টের কার্যালয় ফাঁকা করার জন্য সেনাবাহিনীকে কেন্দ্রীয় সরকারই নির্দেশ দিয়েছে।

ডেইলি ট্রাস্ট সংশ্লিষ্ট এক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গত সপ্তাহে বোকো হারামের নিয়ন্ত্রণে যাওয়া বাগা এলাকা পুনদর্খলে সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে আজ প্রতিবেদন প্রকাশ করায় এ অভিযান চালানো হয়েছে।’ অপর এক সূত্র এএফপি’র কাছে দাবি করে, ‘আমাদের রিপোর্টার হামজা ইদ্রিস প্রতিবেদনটি করেছিলেন, তারা তাকে খুঁজতে এসেছিল। তাকে না পেয়ে অপর দুই সাংবাদিককে গ্রেফতার করেছে।’

প্রেসিডেন্টের মুখপাত্রের বিবৃতির পর নাইজেরিয়ার সেনাবাহিনীও একটি বিবৃতি দেয়। সেখানে দাবি করা হয়, ডেইলি ট্রাস্ট সামরিক বাহিনীর গোপন তথ্য ফাঁস করেছে এবং এতে জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে। জাতীয় নিরাপত্তার গুরুত্ব উপলব্ধি করাতেই সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। 

/এফইউ/
সম্পর্কিত
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
পারমাণবিক পদ্ধতি প্রয়োগে ধানের ফলন দ্বিগুণ, নতুন ৮ জাত উদ্ভাবন বুরকিনা ফাসোর
সর্বশেষ খবর
মামলার তদন্তে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এসআই প্রত্যাহার 
মামলার তদন্তে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এসআই প্রত্যাহার 
সামরিক সহযোগিতা জোরদারে দুই দিন বৈঠক হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
সামরিক সহযোগিতা জোরদারে দুই দিন বৈঠক হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
মেট্রোরেলে এমআরটি লাইন-১ ও ৫ রুটের চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত
মেট্রোরেলে এমআরটি লাইন-১ ও ৫ রুটের চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত
৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলো যুবদল  
৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলো যুবদল  
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’