রহস্যাবৃত জীবনের আরও এক তথ্য সামনে আনলেন পুতিন

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৯, ১৬:৪১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৭:০১

নিজের রহস্যাবৃত জীবনের আরও খানিকটা জনসম্মুখে আনলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, সোভিয়েত আমলে একটি আর্টিলারি ব্যাটালিয়নের নেতৃত্বে ছিলেন তিনি। প্রথমবারের মতো সোভিয়েত যুগের সামরিক নেতৃত্বে থাকার এই তথ্য দিলেন তিনি। পুতিনের আনুষ্ঠানিক আত্মজীবনীতেও লেফটেন্যান্ট হিসেবে সামরিক ব্যাজ থাকা বা আর্টিলারি ব্যাটালিয়নের কমান্ডার থাকার কোনও উল্লেখ ছিল না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

 

সোমবার সেন্ট পিটার্সবার্গের পিটার অ্যান্ড পল দুর্গ সফর করেন পুতিন। সেখানে কামানের গোলা ছোড়ার প্রাত্যহিক কার্যক্রমেও অংশ নেন রুশ প্রেসিডেন্ট। সেই সফরের একপর্যায়ে নিজের জীবন নিয়ে নতুন এই তথ্য তুলে ধরেন তিনি। গোলা নিক্ষেপ কার্যক্রমের পর ক্রেমলিনের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে পুতিন বলেন, ‘হাওটজার আর্টিলারি...১২২ মিমি (ক্যালিবার) ব্যাটালিয়নের কমান্ডার ও গোলন্দাজ বাহিনীর সদস্য হিসেবে আমি লেফটেন্যান্ট র‍্যাংক অর্জন করেছিলাম।’ তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, ১৯৭৫ সালে লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করার পরই তিনি কেজিবি’তে যোগ দেন। সোভিয়েত নিরাপত্তা সংস্থায় ১৬ বছর দায়িত্ব পালন করে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে তিনি কেজিবি’র লেফটেন্যান্ট কর্নেল র‍্যাংক অর্জন করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, সোভিয়েত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা শারীরিকভাবে সক্ষম সব শিক্ষার্থীকেই সামরিক প্রশিক্ষণ নিতে হতো। এই প্রশিক্ষণের পর তারা অতিরিক্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে র‍্যাংক পেতেন। আর পুতিন সম্ভবত এই র‍্যাংকের কথাই উল্লেখ করেছেন। সম্প্রতি জার্মানির একটি আর্কাইভে পূর্ব জার্মানির গোপন পুলিশ বাহিনীতে পুতিনের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তবে এই পরিচয়পত্র ইস্যু হওয়ার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ক্রেমলিন।

১৯৮০ দশকে পূর্ব জামানির শহর ড্রেসডেনে কেজিবি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন পুতিন। সে সময় পুতিনের কার্যক্রম সম্পর্কে বিশ্বাসযোগ্য খুব বেশি তথ্য জানা যায়নি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সে সময় ওই শহরে কর্মরত বা পড়াশোনারত বিদেশিদের ফাঁদে ফেলা বা তাদের দলে ভিড়ানোর চেষ্টা করে থাকতে পারেন তিনি। এছাড়া কেজিবিতে কাজ করার সময়ে গোয়েন্দা প্রতিরোধ কর্মকাণ্ডে কাজ করতেন বলে জানা যায়। কোনও কোনও প্রতিবেদনে বলা হয়ে থাকে, সোভিয়েতের রাজনৈতিক বিরোধীদের ওপর নজরদারির দায়িত্ব ছিল তার ওপর। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি কখনও।

/জেজে/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত