সৌদি বাদশা ও যুবরাজের সঙ্গে সাক্ষাৎ পম্পেওর, কুয়েত সফর বাতিল

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:১৪

সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল্লাহ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে পূর্ব নির্ধারিত কুয়েত সফর বাতিল করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

  সৌদি বাদশা ও যুবরাজের সঙ্গে সাক্ষাৎ পম্পেওর, কুয়েত সফর বাতিল

সোমবার সকালে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি সৌদি রাজধানী রিয়াদে পৌঁছান। এর আগে ১৩ জানুয়ারি রবিবার কাতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সৌদি আরবের পর ওমান ও কুয়েত সফর করার কথা ছিলো তার।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানান, পারিবারিক এক শেষকৃত্যে যোগ দিতে মধ্যপ্রাচ্য সফর সংক্ষিপ্ত করছেন পম্পেও। দফতরের উপ-মুখপাত্র, রবার্ট পালাদিনো বলেন, ওমান সফরের পরেই দেশে ফিরে যাবেন পম্পেও। তার স্ত্রীর পরিবারের একজনের মৃত্যুর কারণে তাকে ফিরে যেতে হচ্ছে।

সৌদি বাদশা সালমানের সঙ্গে ৩৫ মিনিট ও যুবরাজের সঙ্গে ৪৫ মিনিট ধরে পৃথক বৈঠক করেন পম্পেও। রিয়াদে নিযুক্ত মার্কিন দূতাবাস এক টুইটবার্তায় জানায়, জাতিসংঘ প্রস্তাবিত অস্ত্রবিরতির পর ইয়েমেনে উত্তেজনা হ্রাসের ব্যাপারে একমত হয়েছেন পম্পেও  ও যুবরাজ।

পম্পেও বলেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্ত নিয়েও কথা বলবেন তিনি।  তবে কথা হয়েছে কি না বিস্তারিত কিছু জানা যায়নি। মার্কিন গোয়েন্দা সংস্খা সিআইএ’র এক পর্যবেক্ষণে খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছিলো। তবে সৌদি কর্মকর্তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।  

আল জাজিরা উল্লেখ করেছে, সংশ্লিষ্ট দেশগুলোকে ঐক্যবদ্ধ রাখাটা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থের জন্য প্রয়োজনীয়। যুক্তরাষ্ট্র চায় ইরানকে প্রতিরোধ করতে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, বিবাদ মীমাংসা করে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে ন্যাটোর মতো একটি জোট গঠন করা হবে, যাতে সদস্য হিসেবে বিবাদমান দুই পক্ষের দেশগুলোর পাশাপাশি থাকবে জর্ডানও। এই জোটের নাম ‘স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অব দ্য মিডল ইস্ট’ (মেসা)।

/এমএইচ/
সম্পর্কিত
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
খামেনির দাফন হলেও চাপা পড়বে না তার কট্টরপন্থা
খামেনির জানাজায় তিন ছেলে, আড়ালেই রয়ে গেলেন উত্তরসূরি মোজতবা
সর্বশেষ খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের ২ সদস্য বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের ২ সদস্য বহিষ্কার
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়