সৌদি নারীদের বিপন্নতার গল্প শোনাবেন কানাডায় আশ্রিত রাহাফ

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৯, ১৪:১৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:২৩
image

কানাডায় আশ্রিত রাহাফ মুহাম্মেদ আল কুনুন (১৮) জানিয়েছেন, মানুষকে তিনি সৌদি নারীদের বিপন্নতার গল্প শোনাবেন। ধর্মান্তরিত রাহাফের দাবি, নারীদের বস্তুর মতো করে দেখা হয় সৌদি আরবে। পরিবার ও রাষ্ট্রের নির্যাতনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে দাবি তার। কানাডায় বৈধ আশ্রয় পাওয়ার পর রাহাফ সে দেশের সংবাদমাধ্যম টরেন্টো স্টারকে বলেছেন, সেখানে গিয়ে পুনর্জন্মের আনন্দ অনুভব করেছেন তিনি।
সৌদি নারীদের বিপন্নতার গল্প শোনাবেন কানাডায় আশ্রিত রাহাফ

পরিবারের সঙ্গে কুয়েতে বেড়াতে গিয়ে ৬ জানুয়ারি (রবিবার) সেখান থেকে পালিয়েছিলেন ১৮ বছর বয়সী রাহাফ। থাইল্যান্ড হয়ে অস্ট্রেলিয়া প্রবেশের চেষ্টা করতে গিয়ে ব্যাংককের অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক হন তিনি। অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী রাহাফকে আটক করে হোটেলের একটি রুমের ভেতর বন্দি রাখা হয়। জোর করে তাকে কুয়েতগামী বিমানে তুলে দেওয়ার চেষ্টাও করা হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টের মাধ্যমে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ৭ জানুয়ারি (সোমবার) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর তাকে বৈধ শরণার্থীর স্বীকৃতি দেয়। অস্ট্রেলিয়ায় আশ্রয় না মিললেও একপর্যায়ে কানাডায় বৈধ আশ্রয় পান তিনি।

টরেন্টো স্টারকে দেওয়া সাক্ষাৎকারে রাহাফ বলেন, ‘আমাদের বস্তু হিসেবে দেখা হয়, দেখা হয় দাসের মতো করে। মানুষকে আমি আমার গল্পগুলো শোনাতে চাই। সৌদি নারীদের কী অবস্থার মধ্যে থাকতে হয়, তা জানাতে চাই।’

১১ জানুয়ারি (শুক্রবার) দিনের প্রথম ভাগে থাইল্যান্ডের অভিবাসন পুলিশ প্রধান সুরাসাতি হাকপার্ন জানান, ‘অস্ট্রেলিয়া তার শরণার্থী আবেদন গ্রহণ করেছে। কিন্তু তিনি কোথায় যেতে চান সে বিষয়টি জানতে অপেক্ষায় আছি। কানাডাও কুনুনকে আশ্রয় দেওয়ার প্রস্তাব করেছে। তিনি কানাডায় যেতে রাজি হয়েছেন।’ একইদিনে হাকপার্ন তার বক্তব্য প্রত্যাহার করে নিলেও পরে দুই ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি ও রয়টার্স ভিন্ন ভিন্ন সূত্রে তার কানাডায় আশ্রয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

কানাডায় আশ্রয় পাওয়ার ব্যাপারে রাহাফ টরেন্টো স্টারকে বলেন, ‘আমি কখনও ভাবিনি এটা সম্ভব হবে। ১ শতাংশ প্রত্যাশাও ছিল না আমার। কানাডায় আমি খুব নিরাপদ বোধ করছি, এই দেশে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ আছে। এখানে আসার পর প্রত্যেকের কাছে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমার পুনর্জন্মের আনন্দ অনুভূত হচ্ছে।’

৯ জানুয়ারি (বুধবার) কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে জানিয়েছিলেন, রাহাফের বিষয়টি তাদের নিবিড় পর্যবেক্ষণের আওতায় রয়েছে। ‘কানাডা সবসময় মানবাধিকার প্রশ্নে অবস্থান নেবে। নারীর অধিকার নিশ্চিতে তো অবশ্যই’, জানিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে জাস্টিন ট্রুডোর দেশ। নারী অধিকারের পক্ষে জোরালো অবস্থানের কারণে আলোচিত প্রধানমন্ত্রী ট্রুডো সাংবাদিকদের জানান, 'কানাডার পক্ষ থেকে বরাবরই দ্ব্যর্থহীনভাবে বলা হয়েছে, বিশ্বজুড়ে আমরা মানবাধিকার ও নারীর অধিকারের পক্ষে অবস্থান নেবো। সে কারণেই জাতিসংঘের পক্ষ থেকে আমাদের সহায়তা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমরা রাহাফকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' 

থাইল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষের কাছে আটক থাকার সময় রাহাফ টুইটারে জানিয়েছিলেন, তার কাছে অস্ট্রেলিয়ার ভিসা আছে। কিন্তু বিমানবন্দরে সৌদি আরবের এক কূটনীতিক তার সঙ্গে দেখা করে তার পাসপোর্ট জব্দ করেছেন। টুইটারে নিজের ছবি ও পাসপোর্টের ফটোকপি প্রকাশ করে লিখেন, 'যেহেতু এখন আমার হারানোর কিছু নেই, তাই আমি আমার আসল নাম এবং সব তথ্য প্রকাশ করছি। আমার নাম রাহাফ মোহাম্মদ মুতলাক আল-কুনুন এবং এটা আমার ছবি।' পরে তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ইসলাম ধর্ম ত্যাগ করেছেন তিনি। সৌদি আরবে জোর করে ফেরত পাঠালে তার পরিবার তাকে হত্যা করতে পারে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সানা বিমানবন্দরে হামলার পর সৌদিতে ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের ওপর ফের নৌ অবরোধ, হরমুজ পাহারায় ২০ শতাংশ ফি চান ট্রাম্প
সর্বশেষ খবর
পিসিওএসে টেকসই ওজন কমাতে ৫ ভুল থেকে সতর্ক থাকার পরামর্শ
পিসিওএসে টেকসই ওজন কমাতে ৫ ভুল থেকে সতর্ক থাকার পরামর্শ
চট্টগ্রামের দুই উপজেলায় এখনও ৩ লাখ মানুষ পানিবন্দি
চট্টগ্রামের দুই উপজেলায় এখনও ৩ লাখ মানুষ পানিবন্দি
‘সবকিছুর জন্য ধন্যবাদ, কানসাস’, সেমিফাইনালের আগে মেসির বিদায়ী পোস্ট 
‘সবকিছুর জন্য ধন্যবাদ, কানসাস’, সেমিফাইনালের আগে মেসির বিদায়ী পোস্ট 
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান