লন্ড‌নে বাংলাদেশি গৃহবধূ হত্যায় অভিযুক্ত স্বামী, জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে প্রেরণ

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ জানুয়ারি ২০১৯, ০১:৪৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০২:১৯
image

যুক্তরাজ্যের লন্ডনে আসমা বেগম নামের বাংলাদেশি বংশোদ্ভূত গৃহবধূ হত্যার ঘটনায় তার স্বামী মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। জন্মসূত্রে জালালও বাংলাদেশি। পূর্ব লন্ডনের বাড়িতে তার স্ত্রী খুন হওয়ার একদিনের মাথায় আটক হয় জালাল। নির্যাতন চালিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা করা হয় তার বিরুদ্ধে। ১৮ জানুয়ারি (শুক্রবার) আদালতে জিজ্ঞাসাবাদের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশে আসমা-জালাল দম্পতির তিন সন্তানকে রাখা হয়েছে মামার বাড়িতে। 
হত্যাকাণ্ডের শিকার আসমা বেগম

হত্যাকাণ্ডের শিকার আসমার বাড়ি সুনামগঞ্জ সদর উপ‌জেলার আটাঘর গ্রামে। সন্দেহভাজন হত্যাকারী সিলেটের জালাল উদ্দীন ক‌য়েক বছর আগে বিয়ে করে তাকে লন্ডনে নিয়ে যায়। পপলারের সিটি আইসল্যান্ড ওয়ের এক কাউন্সিল ফ্ল্যাটে থাকতেন ওই বাংলাদেশি দম্পতি। জানা গে‌ছে, দাম্পত্য কলহের এক পর্যায়ে জালাল ভারি কোনও বস্তু দিয়ে আঘাত করলে আসমার মৃত্যু হয়। ঘটনার সময় ফ্লাট‌টি‌তে কেবল আসমা আর জালালই ছিলেন।  হাতে পাওয়া আলামতের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, স্বামী জালালের নির্যাতনেই আসমার মৃত্যু হয়েছে।  ভবনের এক  বাসিন্দা আজ (শুক্রবার) বাংলা ট্রিবিউনকে জানান, তাদের সঙ্গে সখ্য ছিল আসমার, মাঝে মাঝেই তাদের ফ্ল্যাটে বেড়াতে যেতেন। অবুঝ সন্তানেরা খুঁজে ফিরছে তাদের মাকে।

১১ জানুয়ারি (শুক্রবার) আসমা হত্যার একদিনের মাথায় ১২ জানুয়ারি (শনিবার) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করা হয় তার স্বামী জালালকে। ফ্ল্যাট থেকে জব্দ করা হয় বেশকিছু আলামত। প্রাপ্ত আলামতের ভিত্তিতে ১৩ জানুয়ারি (রবিবার) তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আজ  শুক্রবার ( ১৮ জানুয়ারী) স্ত্রী হত্যার মামলায় জালালকে লন্ড‌নের ওল্ড বেইলী কো‌র্টে হা‌জির করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আবারও কারাগারে পাঠানো হয় তাকে।  

আসমা-জালালের তিন সন্তানের মধ্যে বড় ছে‌লের বয়স দশ বছর। দুই জমজ শিশু কন্যা কেবল স্কুলে ভর্তি হ‌য়ে‌ছে। পুলিশ জানিয়েছে, স্কুল খোলা থাকায় আদালতের নির্দেশে আপাতত তিন সন্তানকে তাদের মামার জিম্মায় রাখা হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত
পোশাক রফতানিতে বড় ধাক্কা, অর্ডার কমছে ইউরোপ-আমেরিকায়
যুক্তরাজ্যে ২ শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় বাংলাদেশি ইমামের সাজা
সর্বশেষ খবর
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি
গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই লাশ
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই লাশ
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে