অবৈধভাবে মাছ শিকার বন্ধে পদক্ষেপ, শীর্ষ চিন্তাবিদের তালিকায় ইন্দোনেশীয় মন্ত্রী

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৯, ২০:১৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৪০
image

মার্কিন সাময়িকী ফরেন পলিসি প্রকাশিত বিশ্বের শীর্ষ চিন্তাবিদদের তালিকায় উঠে এসেছে ইন্দোনেশিয়ার মৎস ও সমুদ্রবিষয়ক মন্ত্রী সুসি পুদিজিয়াস্তুতির নামও। বুধবার (২২ জানুয়ারি) ওই তালিকায় প্রতিরক্ষা ও সুরক্ষা শ্রেণীতে (ক্যাটাগরিতে) অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে। অবৈধভাবে মাছ শিকার বন্ধে সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

সুসি পুদিজিয়াস্তুতি
বিগত এক দশকে চিন্তার জগতে আলোড়ন সৃষ্টিকারী প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফরেন পলিসি। ওই ব্যক্তিদের ১০টি বিষয়-শ্রেণীতে (ক্যাটাগরি) অন্তর্ভুক্ত করে বুধবার এ তালিকা প্রকাশ করেছে তারা।তালিকায় প্রতিরক্ষা ও সুরক্ষা শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন ইন্দোনেশিয়ার মৎস ও সমুদ্রবিষয়ক মন্ত্রী সুসি।

ফরেন পলিসির প্রতিবেদনে লেখা হয়েছে, ‘সুসি পুদিজিয়াস্তুতি তার দেশের মৎস মজুত ব্যবস্থা পুনরুদ্ধারে বদ্ধপরিকর। এতে যেমন তার ভক্তকূল তৈরি হচ্ছে, তেমনি বাড়ছে শত্রুও। তবে তারপরও কোনও কঠোর ব্যবস্থা নিতে পিছপা হন না তিনি। ইন্দোনেশিয়ার জলসীমায় কোনও নৌকা অবৈধভাবে মাছ শিকার করলে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ারও নজির রয়েছে তার।’

সুসির পদক্ষেপের কারণে চীনের সঙ্গে ইন্দোনেশিয়ার কূটনৈতিক অস্থিরতাও বেড়েছে বলে উল্লেখ করেছে ফরেন পলিসি।

মন্ত্রী সুসি সদ্য হাইস্কুল ডিপ্লোমা শেষ করেছেন। আগে স্কুলে পড়ার সুযোগ হয়নি তার। মন্ত্রিত্ব থাকা অবস্থাতেই ব্যস্ততার মাঝে পরীক্ষায় অংশ নেন। সাত পরীক্ষায় সর্বোচ্চ ৪২৯ পয়েন্ট পান তিনি। এর আগে ২০১৮ সালের ২৯ এপ্রিল ইন্দোনেশিয়া চয়েজ অ্যাওয়ার্ডস ৫.০ এ বর্ষসেরা সৃজনশীল ও উদ্ভাবকের পুরস্কার পেয়েছেন সুসি। ২০১৭ সালে পিটার বেঞ্চলি ওশেন অ্যাওয়ার্ড পান তিনি। সমুদ্র সম্পর্কিত সর্বোচ্চ পুরস্কার এটি। অর্থনৈতিক উন্নয়ন ও সমুদ্র সংরক্ষণ নীতিমালা গ্রহণের জন্য নেতৃত্বের ক্যাটাগরিতে সুসিকে ওই পুরস্কার দেওয়া হয়েছিল। ২০১৭ সালে বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায়ও নাম ছিল তার। 

/এমএইচ/এফইউ/
সম্পর্কিত
১০ শিক্ষার্থীর জন্য দুর্গম পাহাড়ে দুই শিক্ষকের লড়াই
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
সর্বশেষ খবর
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ
সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে
সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে
‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে কয়েক কোটি টাকা নিয়ে উধাও, সেই পেজের মালিক গ্রেফতার
‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে কয়েক কোটি টাকা নিয়ে উধাও, সেই পেজের মালিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার