পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন যুক্তরাজ্য ও অস্ট্রিয়ার

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ১১:০১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১১:২১

বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রিয়া। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আগামী বছরগুলোতে এটিকে আরও শক্তিশালী করার জন্য আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উদগ্রীব হয়ে আছি।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন যুক্তরাজ্য ও অস্ট্রিয়ার জেরেমি হান্ট বলেন, যুক্তরাজ্যে বসবাসরত পাঁচ লাখ ব্রিটিশ বাংলাদেশি দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপের পরবর্তী রাউন্ডের কথাও উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্কে অগ্রগতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রিয়ার ইউরোপ, ইমিগ্রেশন ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী। অভিনন্দন বার্তায় তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তার সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।

/এমপি/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ
ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম