ফিলিপাইনে গণভোট, মুসলিম অধ্যুষিত মিন্দানাওয়ের স্বায়ত্তশাসনের পক্ষে রায়

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ১৪:৪৮ আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

দক্ষিণ ফিলিপাইনে মুসলিম অধ্যুষিত নতুন একটি সায়ত্ত্বশাসিত অঞ্চলের পক্ষে গণভোটে রায় দিয়েছেন দেশটির ভোটাররা। এর ফলে প্রায় অর্ধশতাব্দী ধরে চলমান সহিংসতার অবসান ঘটতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

ফিলিপাইনে গণভোট, মুসলিম অধ্যুষিত মিন্দানাওয়ের স্বায়ত্তশাসনের পক্ষে রায়

সোমবার অনুষ্ঠিত গণভোটে মিন্দানাও অঞ্চলে সায়ত্ত্বশাসনের বিষয়ে জনগণের মত জানতে চাওয়া হয়। এতে দেড় লাখ মানুষ সায়ত্ত্বশাসনের পক্ষে ভোট দিয়েছেন।

বাঙ্গসামোরো স্থানান্তর কমিশনের চেয়ারম্যান জানান, সায়ত্ত্বাশাসন আইনের অনুমোদনের ফলে নতুন সরকার গড়ে তোলা ও শান্তির পক্ষে অগ্রযাত্রার প্রথম পদক্ষেপ।

মুসলিম বিদ্রোহী গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট ও সরকারের দীর্ঘদিনের আলোচনার পর ২০১৪ সালে অঞ্চলটির সায়ত্ত্বশাসনের পক্ষে সমঝোতা হয়। গত বছর ফিলিপাইনের কংগ্রেস এই বিষয়ে অনুমোদন দেয়।

চুক্তি অনুসারে, মুসলিম বিদ্রোহীরা স্বাধীন দেশের জন্য সংগ্রামের ইতি টানবে। তাদের অঞ্চলটিতে সায়ত্ত্বশাসনের পরিধি আরও বাড়বে। যদিও বিদ্রোহীরা আরও ক্ষমতাসহ ফেডারেল ব্যবস্থা চেয়েছিল। তাদের ৩০ থেকে ৪০ হাজার যোদ্ধাকেও অস্ত্র ত্যাগ করতে হবে। আঞ্চলিক পার্লামেন্ট অঞ্চলটির দৈনন্দিন শাসন ব্যবস্থা পরিচালনা করবে।

/এএ/
সম্পর্কিত
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
জাপানে মূল্যস্ফীতি বাড়ার আভাস
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
ব্লেন্ডারের ভেতরে লুকানো ছিলো কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে যাত্রী গ্রেফতার
ব্লেন্ডারের ভেতরে লুকানো ছিলো কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে যাত্রী গ্রেফতার
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের