চীনে নিযুক্ত কানাডীয় রাষ্ট্রদূত বরখাস্ত

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ১২:০১ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১২:০৬

চীনে নিযুক্ত কানাডীয় রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি জন ম্যাককালামকে পদ ছাড়তে বলেছেন। ট্রুডো’র বিবৃতিতে তাকে বরখাস্তের কোনও কারণ দেখানো হয়নি।

চীনে নিযুক্ত কানাডীয় রাষ্ট্রদূত বরখাস্ত জাস্টিন ট্রুডো বলেন, কানাডার জনগণকে সম্মানের সঙ্গে সেবা করেছেন জন ম্যাককালাম। তিনি সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন। তাকে ও তার পরিবারকে ধন্যবাদ।

দৃশ্যত চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের চিফ ফিনান্সিয়াল অফিসার মেং ওয়ানঝুর প্রত্যর্পণ নিয়ে মন্তব্যের জেরে তাকে বরখাস্ত করা হয়ে থাকতে পারে।

ম্যাককালাম প্রকাশ্যে বলেছিলেন, ওয়েনঝুকে প্রত্যর্পণের মার্কিন অনুরোধে বড় ধরনের বিচ্যুতি রয়েছে। পরে অবশ্য ওই বক্তব্য নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। দুঃখ প্রকাশের পরদিন শুক্রবার তিনি ফের মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র প্রত্যর্পণের অনুরোধ তুলে নিলে সেটি ‘কানাডার জন্য অনেক ভালো’ হতো। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’ মোছা যাবে না: চীন
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বশেষ খবর
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ