কঙ্গো প্রজাতন্ত্রে ৫০টিরও বেশি গণকবর শনাক্ত করলো জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ১৩:৩৩ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৩:৪৬
image

কঙ্গো প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই নোদোম্বের ইয়ুম্বি শহরে ৫০টিরও বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে। জাতিসংঘের যৌথ মানবাধিকার কার্যালয় (ইউএনজেএইচআরও) শনিবার (২৬ জানুয়ারি) গণকবরগুলো শনাক্ত করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। গত মাসে ওই অঞ্চলটিতেই তিনদিনের জাতিগত সহিংসতায় অন্তত ৮৯০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল জাতিসংঘ।

কঙ্গো প্রজাতন্ত্র ম্যাপ
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট গত ১৬ জানুয়ারি একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, জাতিসংঘ কার্যালয় বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে ১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত তিনদিনে ইয়ুম্বির চারটি জাতিগত সহিংসতায় ৮৯০ জন নিহত হয়েছে। জাতিগত গোষ্ঠী বানুনু ও বাতেন্দের মধ্যে এ সহিংসতা হয়। ১৩ ডিসেম্বর রাতে বানুনু সম্প্রদাযের এক নেতাকে বাতেন্দেদের ভূমিতে সমাহিত করাকে কেন্দ্র করে জাতিগত সংঘাতের শুরু হয়। সেসময় ৪৬৫টি বাড়ি ও ভবনে অগ্নিসংযোগ ও লুঠতরাজ করা হয়। এরমধ্যে রয়েছে, দুইটি প্রাথমিক বিদ্যালয়, একটি স্বাস্থ্য কেন্দ্র, একটি মার্কেট ও নির্বাচন কমিশনের কার্যালয়।

জাতিসংঘের যৌথ মানবাধিকার কার্যালয় (ইউএনজেএইচআরও) এর পরিচালক আব্দুল আজিজ থিওয়ে জানান, শনিবার ইয়ুম্বি শহরে ৫০টিরও বেশি গণকবর শনাক্ত করেছেন তারা। তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে প্রাণহানির সংখ্যা অনেক বেশি। কারণ, আকারের ওপর ভিত্তি করে এসব গণকবরে পাঁচটি, দশটি এমনকি ১০০টি কিংবা চার গুণ বেশি মরদেহ থাকতে পারে।’

কঙ্গো প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলীয় সেনাপ্রধান জেনারেল ফল সিকাবোয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ‘তারা সেনা ও পুলিশ সদস্যদের হত্যা করেছে, তাদের কাছ অস্ত্র নিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে।’ তবে এ হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত কিছু বলেননি সিকাবোয়ে।

 

/এফইউ/
সম্পর্কিত
অসুস্থতা থেকে রক্ষা পেতে ঔষধি গাছ ব্যবহার করে হাতি
এল নিনোর প্রভাবে সাড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা
দ. আফ্রিকায় ৯ নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
সর্বশেষ খবর
বড় হচ্ছে বহর, কতটা প্রস্তুত বিমান
বড় হচ্ছে বহর, কতটা প্রস্তুত বিমান
সরকারি চাকরিতে রাজনৈতিক ‘পরিচয়ভিত্তিক বৈষম্য’ বন্ধের দাবি জকসুর
সরকারি চাকরিতে রাজনৈতিক ‘পরিচয়ভিত্তিক বৈষম্য’ বন্ধের দাবি জকসুর
দারুণ বন্ধুত্বের দাবি ট্রাম্পের, কী মনে করেন শি?
দারুণ বন্ধুত্বের দাবি ট্রাম্পের, কী মনে করেন শি?
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ