খাশোগি হত্যায় কনস্যুলেটে প্রবেশাধিকার চায় আন্তর্জাতিক তদন্তকারীরা

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৩৮ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৪১

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় গঠিত একটি আন্তর্জাতিক তদন্ত দল তুরস্কের কনস্যুলেট ভবনে প্রবেশাধিকার চেয়েছে। ওই দলের নেতৃত্ব দেওয়া জাতিসংঘের এক মানবাধিকার তদন্তকারী অ্যাগনেস ক্যালামার্ড শনিবার বলেছেন, ইস্তানবুল কনস্যুলেট ছাড়াও সৌদি আরবও যেতে চান তারা। আনুষ্ঠানিকভাবে এসব অনুরোধ পাঠানো হলেও এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ কোনও উত্তর দেয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তুরস্ক সরকারের আমন্ত্রণে গত সোমবার দেশটিতে এক সপ্তাহের শুরু করেছেন অ্যাগনেস। অ্যাগনেস ক্যালামার্ড
গত ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তানবুল শহরের সৌদি কন্স্যুলেটে প্রবেশের পর খুন হন যুক্তরাষ্ট্র প্রবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগি। মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস সৌদি সরকারের সমালোচক এই সাংবাদিককে হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন। সৌদি আরবের তরফে দাবি করা হয়েছে, খাশোগিকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া ১৫ সদস্যের একটি দল উত্তেজিত হয়ে তাকে খুন করেছে। তবে এখন পর্যন্ত তার মরদেহের কোনও সন্ধান পাওয়া যায়নি।  হত্যাকাণ্ডে যুবরাজের কোনও ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে রিয়াদ।

খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে আগামী জুনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে ক্যালামার্ডের তদন্ত দলের। আইন ও ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে তার তিন সদস্যের দলটি।  বৃহস্পতিবার তিনি জানান, খাশোগি হত্যায় ‘ব্যক্তি’ ও ‘রাষ্ট্রের’ দায়দায়িত্ব নির্ধারণ করবে তাদের প্যানেল।

এক ইমেইলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ‘আমি ইস্তানবুলের সৌদি কনসুলেটে প্রবেশ ও তুরস্কে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ চেয়ে অনুরোধ করেছি। সৌদি আরবেও একই ধরণের একটি সফরেরও অনুরোধ জানিয়েছি আমি’।

বৃহস্পতিবার তিনি জানান, খাশোগি হত্যাকান্ডে কীভাবে ‘আনুষ্ঠানিক দায়বদ্ধতা’ নিশ্চিত করা যায় সে বিষয়ে সুপারিশ করবে তাদের তদন্ত দল। যুক্তরাষ্ট্রসহ সব কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য চাওয়া হবে জানান তিনি। ক্যালামার্ড বলেন, ‘আশা করা হচ্ছে এই মামলায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করবে তাদের তদন্ত। এছাড়া সাংবাদিক, মানবাধিকার রক্ষকসহ অন্যদের জীবনের সুরক্ষা ও প্রতিরোধের নতুন রাস্তা খুলে দেবে’।

/জেজে/
সম্পর্কিত
এবার জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভের ডাক সিজেপির
লং মার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
দিল্লিতে আটক সিজেপি নেতারা কারাগারে
সর্বশেষ খবর
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা