ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আলোচনা নয়: ইরান

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৯, ১০:৪৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১০:৫২

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তেহরান স্বাধীনভাবে নিজেই তার প্রতিরক্ষা নীতি প্রণয়ন করে। এ ব্যাপারে কাউকে হস্তক্ষেপ করার অনুমতি দেওয়া হবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আলোচনা নয়। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা-আইআরআইবি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আলোচনা নয়: ইরান তিনি বলেন, আমরা বহুবার বলেছি, আমাদের প্রতিরক্ষা নীতি আমরা নিজেরা প্রণয়ন করি। এ ব্যাপারে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হয় না।

এই নীতির আলোকে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারও সঙ্গে আলোচনায় বসবে না বলেও তিনি সতর্ক করে দেন।

তিনি বলেন, ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে। এসব ক্ষেপণাস্ত্র পুরোপুরি আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি বাস্তবায়নের কাজে ব্যবহৃত হবে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানকে নতুন করে হুমকি দেওয়ার পর বাহরাম কাসেমি এসব কথা বললেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার হুমকি দিয়ে বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসা সম্ভব না হলে প্যারিস তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ভারতকে কেন ধন্যবাদ জানালো ইরান
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২৫
সর্বশেষ খবর
দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী 
দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী 
গোল হলেই বাজবে কোন গান, কীভাবে ঠিক হয় বিশ্বকাপের প্লে-লিস্ট?
গোল হলেই বাজবে কোন গান, কীভাবে ঠিক হয় বিশ্বকাপের প্লে-লিস্ট?
রাতে পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ ম্যাচ, ইতিহাস কী বলছে
রাতে পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ ম্যাচ, ইতিহাস কী বলছে
আড়াল ভাঙছেন বুবলি, সন্তান কোলে রেখেই ফিরছেন ক্যামেরার সামনে
আড়াল ভাঙছেন বুবলি, সন্তান কোলে রেখেই ফিরছেন ক্যামেরার সামনে
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান