ব্রাজিলে বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৯, ১২:২৮আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১২:২৯

ব্রাজিলে আকরিক লোহার খনির কাছে বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০৫ জন। মৃত ও নিখোঁজদের অধিকাংশই ওই খনির কর্মী। এদিকে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বাড়তে থাকায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রুমাজিনো শহরের আরেকটি বাঁধও ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই বাঁধ সংলগ্ন এলাকার প্রায় ২৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাইস গেরাইস রাজ্যের ব্রুমাদিনো এলাকায় আকরিক লোহার খনির কাছে বাঁধ ধসের ঘটনা ঘটে। যে খনির কাছে এই ঘটনা ঘটলো সেটি পরিচালনা করে দেশটির বৃহত্তম খনি কোম্পানি ভেল।

বাঁধ ধসে পড়ায় সংলগ্ন এলাকাগুলোতেও পানি ছড়িয়ে পড়ে। ফলে অনেক যানবাহন কাদাপানিতে চাপা পড়ে। ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি। আটকে পড়েন অনেকে। পরে হেলিকপ্টারের সাহায্যে তাদের উদ্ধারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে জোরালো তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা।

শুক্রবার বাঁধ সংলগ্ন ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করেই বাঁধটি ধসে পড়ে। এতে কাদাপানিতে চাপা পড়ে ওই ক্যাফেটেরিয়া।

ব্রুমাদিনোর মেয়র আভিমার দে মেলো জানান, তাদের হাতে এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই। কারণ সবকিছু ঘটেছে বেশ ত্বরিত গতিতে। এই মুহূর্তে তাই নিখোঁজদের উদ্ধারের ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে। দমকল বিভাগের শতাধিক কর্মী উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে।

এদিকে ব্যাপক বৃষ্টির ফলে ব্রুমাজিনো শহরের আরেকটি বাঁধও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ফলে রবিবারই ওই এলাকার প্রায় ২৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দমকল বিভাগের মুখপাত্র পেদ্রো আইহারা বলেন, পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ। এখনও পর্যন্ত বাঁধে ভাঙন ধরেনি। তবে বাঁধটি নজরে রাখা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
লজ্জা নয় বুদ্ধিমত্তা, মা-বাবার ঘরে ফেরাই এখন ট্রেন্ড
সুঁইকে যিনি ভয় পেতেন তিনিই গড়লেন রক্তদানে বিশ্ব রেকর্ড
যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৪ জনের মৃত্যু, ঝুঁকিতে আরও ৪ কোটি
সর্বশেষ খবর
মেয়ের প্রথম সিনেমায় হাতে-কলমে অভিনয় শেখাচ্ছেন শাহরুখ নিজেই
মেয়ের প্রথম সিনেমায় হাতে-কলমে অভিনয় শেখাচ্ছেন শাহরুখ নিজেই
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ এই মাসে, ভোট কবে     
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ এই মাসে, ভোট কবে     
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা